| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বাউলশিল্পী সুনীল কর্মকারের চিরবিদায়

  • প্রকাশের সময় : 06-02-2026 | 05:46 PM
বাউলশিল্পী সুনীল কর্মকারের চিরবিদায়
ad728
প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৭  জানা গেছে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম (আসলাম) বাউলশিল্পী সুনীল কর্মকার।

সুনীল কর্মকার কেবল একজন সুকণ্ঠী গায়কই ছিলেন না, যন্ত্রসংগীতেও ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তার আবেগময় কণ্ঠের জাদু যেমন শ্রোতাদের মুগ্ধ করে রাখত, তেমনি বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়াম বাজাতেও ছিল তার অসামান্য দক্ষতা।

যেকোনো সংগীতের আসর একাই মাতিয়ে রাখার এক ঐশ্বরিক শক্তি ছিল এই গুণী শিল্পীর। বিখ্যাত বাউল সাধক ওস্তাদ জালাল উদ্দিন খাঁর গানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগীতে আত্মনিয়োগ করেছিলেন সুনীল। 

জালাল খাঁর অসংখ্য কালজয়ী গানে সুরারোপের পাশাপাশি নিজের কণ্ঠেও সেগুলো তুলে ধরেছেন তিনি। তবে কেবল অন্যের গান গেয়েই থেমে থাকেননি, নিজে রচনা করেছেন প্রায় দুই শতাধিক গান। তার সৃষ্ট এসব গান লোকসংগীতের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে।

১৯৫৯ সালের ১৫ জানুয়ারি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বান্দনাল গ্রামে জন্মগ্রহণ করেন সুনীল কর্মকার। গানের প্রতি তার টান ছিল জন্মগত। মাত্র সাত বছর বয়সেই সুরের মায়ায় নিজেকে জড়িয়ে ফেলেন তিনি। সেই শৈশব থেকে শুরু হওয়া তার এই সুর-যাত্রা দীর্ঘ কয়েক দশক ধরে মুগ্ধ করে রেখেছে শ্রোতাদের।




সেপ্টেম্বর থেকে ৬ মাসে দুই লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশি

সেপ্টেম্বর থেকে ৬ মাসে দুই লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশি

ad300