| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

‘থানা জ্বালিয়ে পুলিশ হত্যা করেছি’ বলা সেই বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : 04-01-2026 | 04:20 AM
‘থানা জ্বালিয়ে পুলিশ হত্যা করেছি’ বলা সেই বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার আজ সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসান গ্রেপ্তার
ad728

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে। এ বিষয়ে পুলিশ শিগগিরই ব্রিফিং করে বিস্তারিত জানাবে।

গতকাল মাহদী হাসান হবিগঞ্জে ‘বানিয়াচং থানায় ওসিকে হুমকি দেয়ি বলেন, ‘আমরা বানিয়াচং থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম’ বলে আলোচনায় আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  নেতা মাহাদী। 

আটককৃত ওই নেতার নাম মাহদী হাসান। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সাধারণ সম্পাদক এবং হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। তাঁর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে হ‌বিগ‌ঞ্জের পু‌লিশ সুপার মোছা. ইয়াছ‌মিন খাতুন ব‌লে‌ন, মাহদী‌কে সন্ধ্যায় শহরের শায়েস্তানগরে গণ অধিকার পরিষদের জেলা সভাপতি চৌধুরী আশরাফুল বারীর বাড়ি থেকে আটক করা হয়। এখন তাকে সদর থানার হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না, জানতে চাইলে তিনি জানান, এ ব্যাপারে প‌রে জানা‌নো হ‌বে।

এদিকে মাহদী হাসানকে আটক করার খবরে সদর থানার সামনে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। রাত ১০ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা থানার সামনে অবস্থান নিয়ে বি‌ক্ষোভ করছিলেন। পুলিশ থানার প্রধান ফটক বন্ধ ক‌রে থানার ভেত‌রে অবস্থান কর‌ছেন। সেখানে অতিরিক্ত পু‌লিশ মোতায়েন করা হ‌য়ে‌ছে।

বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোলনের নেতা তুষার আহ‌মেদ দা‌বি ক‌রেন, বিনা মামলায় মাহদী‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। তাকে না ছাড়া পর্যন্ত তাঁরা থানার সাম‌নে অবস্থান করবেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে গত বৃহস্পতিবার মধ্যরাতে আটক করে থানায় নিয়ে আসে শায়েস্তাগঞ্জ থানা–পুলিশ। এনামুলের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এনামুলকে আটকের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা তাঁর মুক্তির দাবিতে গতকাল শুক্রবার দুপুরে থানা ঘেরাও করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাধারণ সম্পাদক মাহদী হাসানের নেতৃত্বে একদল নেতা-কর্মী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কক্ষে অবস্থান নেন। এ সময় ওসির সঙ্গে মাহদী হাসানের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের উদ্দেশে মাহদীকে বলতে শোনা যায়, ‘জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি। এই জায়গায় আপনারা আমাদের প্রশাসনের লোক। আপনারা আমাদের ছেলেদের গ্রেপ্তার করে নিয়ে এসেছেন। আবার আমাদের সঙ্গে বার্গেনিং করছেন। আপনি (ওসি) বলেছেন, “আন্দোলনকারী হয়েছে তো কী হয়েছে?”’ একপর্যায়ে মাহদী হাসান বলেন, ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। ওই জায়গা থেকে উনি (ওসি) কোন সাহসে এটা (আন্দোলনকারী হয়েছে তো কী হয়েছে) বললেন। আমি স্ট্রিক্টলি এখানে আসছি। আমরা এতগুলা ছেলে ভাইসা আসছি নাকি?’

খবর পেয়ে বেলা তিনটার দিকে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম শায়েস্তাগঞ্জ থানায় ছুটে যান। তার মধ্যস্থতায় বেলা সাড়ে তিনটার দিকে এনামুল হাসানকে ছেড়ে দেয় পুলিশ। 

পরে বিকেলে একটি ভিডিও বার্তায় হাসান বলেন, আমাদের জুলাই আন্দোলনে সম্পৃক্ত এক ভাইকে অন্যায়ভাবে পুলিশ গ্রেপ্তার করায় প্রশাসনের সঙ্গে কথা বলার সময় উত্তেজনামূলক পরিস্থিতিতে অসাবধানতাবশত মুখ ফসকে একটি ভুল বার্তা দেশবাসীর কাছে পৌঁছেছে।




সর্বশেষ সংবাদ
খালেদা জিয়াকে নিতে জার্মানির অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

খালেদা জিয়াকে নিতে জার্মানির অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

ad300