| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

আমি অনুতপ্ত, লজ্জিত সমাজ ও বউয়ের কাছে: জোভান

  • প্রকাশের সময় : 08-01-2026 | 12:10 AM
আমি অনুতপ্ত, লজ্জিত সমাজ ও বউয়ের কাছে: জোভান
ad728
আমি অনুতপ্ত, লজ্জিত সমাজ ও বউয়ের কাছে হঠাৎ ফেসবুকে ভিডিও পোস্ট করে দুঃখ প্রকাশ করলেন, জনপ্রিয় টেলিমুখ ফারহান আহমেদ জোভান।

ভিডিও বার্তার পোস্টে তিনি লিখেছেন, আমি দুঃখিত। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সেখানে ব্যক্তিগত কিছু বোঝাপড়া নিয়ে ভুল তথ্য দেওয়ায় এ জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। কোনো ব্যক্তিগত প্রসঙ্গে সেটি উল্লেখ না করলেও তিনি কয়দিন আগে প্রেম নিয়ে একটি পডকাস্টে মুখ খুলেছিলেন। 

ভিডিও বার্তায় জোভান বলেন, রিসেন্টলি একটি সাক্ষাৎকারে আমি কিছু ভুল কথা বলেছি। যে কারণে আমি আজ সবার সামনে বলতে চাই, যে কথাগুলো আমি বলেছি, সেটি মন থেকে আসেনি। এই কথাগুলো স্ক্রিপটেড ছিল। এগুলো সাজানো ছিল। এ সময় জোভানের পাশেই বসে ছিলেন তাঁর স্ত্রী। ভিডিওতে কেন স্ত্রীকে নিয়ে হাজির হয়েছেন সেটিও জানাননি। তিনি ভিডিও বার্তায় বলতে থাকেন, আমি সেদিন অনুষ্ঠানে যা বলেছি, সেগুলো শিখিয়ে দেওয়া হয়েছিল। এ সময় চিঠি সামনে এনে সেটি দেখে পড়তে থাকেন এই অভিনেতা।

আমি আসলে অনুষ্ঠানে একটু বেশিই বলে ফেলেছি। এগুলো বলা আমার ঠিক হয়নি। কথাগুলো বলেই পেছনে স্ত্রীর দিকে তাকান। স্ত্রী তাঁর কথায় সায় দিলেও পরে দুজনই হাসতে থাকেন। 

তারপরে জোভান আবারও বলেন, দুঃখিত আমার অতটা বলা ঠিক হয়নি। বেশি বলায় আমি অনুতপ্ত, খুবই লজ্জিত সমাজ ও বউয়ের কাছে। আমি আশা করি, আমার বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। এরপরে মজা করে ফারহান স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, আর তো কিছু বলার নাই, সবই বলেছি। জোভানের মুখে এ কথা শুনে হাসতে থাকেন তাঁর স্ত্রী।

আলাপের একপর্যায়ে তিনি জানান, অভিনয়জীবনের কয়েক বছর পর তিনি একটি সম্পর্কে জড়ান। সম্পর্কটির মেয়াদ ছিল মাত্র এক মাস। তবে এরপরই জীবনে নেমে আসে তীব্র মানসিক চাপ। জোভান বলেন, সম্পর্কটার সময় খুব বেশি ছিল না কিন্তু শেষ হয়ে যাওয়ার পর নিজেকে সামলাতে কষ্ট হচ্ছিল। এমনও হয়েছে, মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছি। তাঁর এই ব্যক্তিগত অনুভূতি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।



প্রিজাইডিং অফিসারের নেতৃত্ব ভালো হলে নিরপেক্ষ  নির্বাচন না হ

প্রিজাইডিং অফিসারের নেতৃত্ব ভালো হলে নিরপেক্ষ নির্বাচন না হ

ad300