| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ: রণক্ষেত্র এলাকা, যানজটে স্থবির

সহকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ে তারা। এরপর সংঘর্ষ ও লাঠিচার্জের প্রতিবাদে বিকেলে ৫টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

  • প্রকাশের সময় : 06-02-2026 | 07:43 PM
শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ: রণক্ষেত্র এলাকা, যানজটে স্থবির
ad728
সহকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। 

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ে তারা। এরপর সংঘর্ষ ও লাঠিচার্জের প্রতিবাদে বিকেলে ৫টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের সমর্থকরা। তারা শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও পুলিশের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অবরোধের ফলে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

এর আগে বিকেলে আন্দোলনকারীরা যমুনার দিকে অগ্রসর হতে চাইলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদের গতিরোধ করে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিচার্জের ঘটনা ঘটে। ইনকিলাব মঞ্চের দাবি, পুলিশ তাদের ওপর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেছে। তবে সরকার জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কেবল জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে। ডিএমপি নিশ্চিত করেছে যে, বিক্ষোভকারীদের ওপর কোনো ধরনের গুলি বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। হাদি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর এবং এ বিষয়ে তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হচ্ছে।




জাতীয় ভোটের জন্য ৭০ শতাংশ কেনাকাটা শেষ: ইসি সচিব

জাতীয় ভোটের জন্য ৭০ শতাংশ কেনাকাটা শেষ: ইসি সচিব

ad300