| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শীত এলেই ত্বকের সমস্যা? জেনে নিন শীতে ত্বকের যত্নে করণীয়

আমাদের ত্বক অত্যন্ত সংবেদনশীল তাই আবহাওয়া পরিবর্তনের সঙ্গে ত্বকে বিভিন্ন পরিবর্তন দেখা যায়।যাদের ত্বক শীতল আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে পারেন না, তাঁদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।তাই এই শীতে ত্বকের বাড়তি যত্নের প্রয়োজন।চলুন জেনে নিই শীতকালে ত্বকের যত্নে কি কি করণীয়।

  • প্রকাশের সময় : 14-12-2025 | 11:02 PM
শীত এলেই ত্বকের সমস্যা? জেনে নিন শীতে ত্বকের যত্নে করণীয় ছবি : সংগৃহীত
ad728
১. পর্যাপ্ত পরিমাণ পানি পান করা: শীত এলেই অনেকে পানি পান করা কমিয়ে দেয় যা মোটেও উচিত নয়।ত্বকের আদ্রতা ধরে রাখতে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে।

২. কুসুম গরম পানিতে গোসল করা: শীতে প্রতিদিন সামান্য উষ্ণ পানিতে গোসল করা উচিত। তবে বেশি গরম পানি ব্যবহারে ত্বক আরও শুষ্ক হয়ে যেতে পারে। গোসলে অপেক্ষাকৃত কম ক্ষারীয় সাবান ব্যাবহার করুন।

৩. নিয়মিত ময়েশ্চারাইজারের ব্যবহার: সবধরনের ত্বকেই ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন।ময়েশ্চারাইজার ত্বকের নিঃসৃত তেল সংরক্ষণে সহায়তা করে এবং ত্বক মসৃণ রাখে। গোসলের পর পরই ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো অথবা ক্লিনজার দিয়ে মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

৪. ঠোঁটের আদ্রতা ধরে রাখুন: ঠোঁটে যেকোনো ধরনের লিপজেল বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। পায়ের গোড়ালি ফেটে গেলে নিয়মিত পেট্রোলিয়াম জেলি  ব্যবহার করুন এবং সুতির মোজা পরুন।

৫. পোশাক: টাইট ফিট এবং সিনথেটিক পোশাক ত্বককে আরও শুষ্ক ও রুক্ষ করে তোলে এবং অ্যালার্জির কারণ হতে পারে। কাজেই আরামদায়ক এবং প্রাকৃতিক তন্তু দিয়ে তৈরি পোশাক পরিধান করুন।শীতে যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে, তাঁরা ভেতরে সুতি  জামা পরে তার ওপর উলের কাপড় পরতে পারেন।

৬. গায়ে রোদ লাগান: শীতে প্রতিদিন কিছুক্ষণ রোদে থাকুন। এতে শরীর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাবে। ভিটামিন ডি ত্বককে সুন্দর ও মসৃণ করে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

৭. খাবার: ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান, যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখবে। 

৮. চিনি ও কফির ব্যবহার: ত্বকের যত্নে কার্যকরী ভূমিকা রাখতে পারে কফি ও চিনি। এই দুই উপাদান প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে পরিচিত। চিনি ও কফি একসঙ্গে নিয়ে স্ক্রাব করলে ত্বকের মৃত কোষ দূর হবে।সেইসাথে  দূর হবে ত্বকের রুক্ষতা ও শুষ্কতাও।

পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলুন, খোলামেলা ও আলোকিত পরিবেশে থাকার চেষ্টা করুন, চিন্তা মুক্ত থাকুন এবং ওজন নিয়ন্ত্রণে রাখুন।এসব নিয়ম মেনে চললে দেখবেন এই শীতের সময়টা আপনার জন্য অনেক উপভোগ্য হয়ে উঠেছে।



সর্বশেষ সংবাদ
সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ

সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ

ad300