| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

আ. লীগের ঝটিকা মিছিল: ৩৪ নেতাকর্মী গ্রেফতার

  • প্রকাশের সময় : 12-11-2025 | 02:26 AM
আ. লীগের ঝটিকা মিছিল: ৩৪ নেতাকর্মী গ্রেফতার
ad728


নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৩৪ (চৌত্রিশ) নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরা ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণকারী কার্যক্রম পরিচালনা করছিল। এদের মধ্যে ডিবি রমনা বিভাগ দুজন, মিরপুর বিভাগ চারজন, ডিবি সাইবার বিভাগ তেরজন, ডিবি মতিঝিল বিভাগ চারজন, ডিবি ওয়ারী বিভাগ একজন, ডিবি উত্তরা বিভাগ একজন, ডিবি তেজগাঁও বিভাগ একজন, ডিবি লালবাগ বিভাগ তিনজন এবং ডিবি গুলশান বিভাগ পাঁচজনকে গ্রেফতার করেছে।

ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, গতকাল রবিবার (০৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টায় মিরপুর থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে মো. নিজাম উদ্দিন, মো. ইসমাইল, শওকত ও মো. রিফাত হোসেনকে গ্রেফতার করেছে ডিবি মিরপুর বিভাগের একটি টিম।

ডিবি লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গতকাল (০৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় রমনা থানাধীন ওয়্যারলেস এলাকা থেকে অ্যাডভোকেট বেলাল হোসেনকে গ্রেফতার করেছে ডিবি লালবাগ বিভাগ এর লালবাগ জোনাল টিম। পৃথক অভিযানে ওয়ারী থানা এলাকা থেকে মো. আব্দুর রহিমকে গ্রেফতার করেছে ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। এছাড়া শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে মো. তানভীর সিকদার জয়কে গ্রেফতার করেছে ডিবি লালবাগ বিভাগ এর অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

ডিবি রমনা বিভাগ সূত্রে জানা যায়, গতকাল (০৯ নভেম্বর) তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে মো. আব্দুস সোবহান আজাদকে গ্রেফতার করেছে ডিবি রমনা বিভাগের একটি টিম। অপরদিকে সোমবার (১০ নভেম্বর) মুগদা থানা এলাকা থেকে মোহাম্মদ নাজমুল হাসান মনির চৌধুরীকে গ্রেফতার করেছে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

ডিবি সাইবার বিভাগ সূত্রে জানা যায়, (০৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টায় শনির আখড়া এলাকা থেকে মো. মেহেদী হাসান রুবেলকে গ্রেফতার করেছে ডিবি সাইবার বিভাগের ফাইন্যানশিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম। অপরদিকে (১০ নভেম্বর) মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে সৈয়দ আহমেদ আল সাফায়েত গ্রেফতার করেছে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ। সেইসাথে ডিবি সাইবার (দক্ষিণ) কর্তৃক বাড্ডা থানার আফতাব নগর ও রমনা থানার বাংলা মটর এলাকা থেকে ঝটিকা মিছিলের সময় রাকিব হোসেন প্র: সুমন, আব্দুল কাদের জিলানী, বিজয় মজুমদার, তারেকুল ইসলাম, মারুফ হোসেন শান্ত, মো. রফিকুল ইসলাম, রাকিব হোসেন, মো. পরান ও সরোয়ার কামালকে গ্রেফতার করে। একই তারিখ রাত অনুমানিক সাড়ে ১১টায় উত্তরা সেক্টর-৩ থেকে মো. শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি-সাইবার ক্রাইম উত্তর বিভাগ।

ডিবি মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, (০৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টায় ওয়ারী থানাধীন গোপীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে আজিজুর রহমান উজ্জ্বলকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল জোনাল টিম। একই তারিখ রাত আনুমানিক ৮টায় পল্টন থানা এলাকা থেকে মো. আদম আলীকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম। অপরদিকে সবুজবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করেছে গোয়েন্দা- মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। পৃথক অভিযানে গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম সবুজবাগ থানা এলাকা থেকে মো. বাদশা মিয়াকে গ্রেফতার করে।

ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (০৯ নভেম্বর) রাত আনুমানিক ৮টায় মতিঝিল থানা এলাকা থেকে মো. সারোয়ার হোসেনকে গ্রেফতার করেছে ডিবি ওয়ারী বিভাগের একটি অভিযানিক টিম।

ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (০৯ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে হাতিরঝিল থানা এলাকা থেকে তানজিম ইব্রাহিমকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগের একটি টিম।

ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (০৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে ৩০০ ফিট নীলা মার্কেট এলাকা থেকে শাকিল আহমেদ জুয়েল ওরফে (বাবু) কে গ্রেফতার করেছে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম।

ডিবি গুলশান বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (০৯ নভেম্বর) বিকাল আনুমানিক ৩টা ৩৫ মিনিটে বেবিচক কোয়ার্টার, কাওলা, দক্ষিনখান এলাকা থেকে মাহবুবুল আলম পলাশকে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগের একটি টিম। একই তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে গুলশান থানাধীন নদ্দা সরকার বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মো. খোকন মিয়াকে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ীচুরি প্রতিরোধ টিম। অপরদিকে সন্ধ্যা আনুমানিক  ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড মোড় এলাকায় থেকে আরিফ ইসলাম ও মোঃ রাজু আহমেদ রাজনকে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ীচুরি প্রতিরোধ টিম। সোমবার (১০ নভেম্বর) সকাল অনুমান ০৭.০০ ঘটিকায় কলাবাগান এলাকা থেকে মো: রুবেল শিকদারকে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা সম্প্রতি রাজধানীতে আকস্মিক ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নকারী কার্যক্রমের অভিযোগে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



সর্বশেষ সংবাদ
শুধু হাসিনা নয়, আ.লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

শুধু হাসিনা নয়, আ.লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

ad300