| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সীমান্তে গোলাগুলি: মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের

  • প্রকাশের সময় : 13-01-2026 | 04:07 PM
সীমান্তে গোলাগুলি: মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের
ad728
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তর থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু আহত হওয়ার ঘটনায় দেশটির রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত বৈঠকে এ ঘটনার তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ। ঢাকা সাফ জানিয়েছে, উসকানিবিহীন এমন গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক এই গুলিবর্ষণে ১২ বছর বয়সী এক বাংলাদেশি শিশু গুরুতর আহত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, এ ধরনের ঘটনার পূর্ণ দায় মিয়ানমারকে নিতে হবে। সীমান্তে মিয়ানমারের সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যকার সংঘাতের প্রভাব যেন কোনোভাবেই বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকায় না পড়ে, তা নিশ্চিত করতে কড়া বার্তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়।

জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য এবং আহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সাথে তিনি আশ্বাস দেন যে, সীমান্ত এলাকায় উত্তেজনা নিরসন ও এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে তার সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।





সর্বশেষ সংবাদ