| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সপ্তাহে মাত্র ৬৫ টাকা দিয়ে সংসার চালাতেন রাজ্জাক

  • প্রকাশের সময় : 23-01-2026 | 06:03 PM
সপ্তাহে মাত্র ৬৫ টাকা দিয়ে সংসার চালাতেন রাজ্জাক
ad728
বাংলাদেশি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, নায়করাজ আব্দুর রাজ্জাকের আজ ৮৪তম জন্মদিন। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্ম নেওয়া এই মহান অভিনেতা বাংলা সিনেমাকে উপহার দিয়েছেন অসংখ্য স্মরণীয় চরিত্র। যদিও তিনি ২০১৭ সালের ২১ আগস্ট আমাদের ছেড়ে চলে গেছেন, তবু তাঁর অভিনয়, ব্যক্তিত্ব ও অবদান আজও দর্শকের হৃদয়ে অমলিন হয়ে আছে। 

১৯৬৪ সালের ২৬ এপ্রিল। চারদিকে চলছে সাম্প্রদায়িক দাঙ্গা। সেই উত্তাল সময়ে এক শুভাকাঙ্ক্ষীর পরামর্শে কলকাতা থেকে স্ত্রী আর সন্তানদের নিয়ে শরণার্থী হিসেবে ঢাকায় পাড়ি জমান রাজ্জাক। তখন টালিগঞ্জে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় ও বিশ্বজিৎদের রাজত্ব। সেখানে নিজের জায়গা করা ছিল প্রায় অসম্ভব। কিন্তু ঢাকার মাটিতে পা রেখে রাজ্জাক শুরু করেন এক নতুন যুদ্ধ।

নায়করাজ হওয়ার পথটা মোটেও  ছিল না। ঢাকার ফার্মগেট এলাকায় একটি ভাড়া বাসায় দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে থিতু হন তিনি। সে সময় জীবন ও জীবিকার প্রধান উৎস ছিল টেলিভিশন নাটক।

এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করে রাজ্জাক বলেছিলেন, একটি সাপ্তাহিক নাটক আমাকে বাঁচিয়েছিল। তোমরা এখনকার ছেলেপেলেরা জানলে খুব অবাক হবে, সপ্তাহে ৬৫ টাকা করে পেতাম নাটক থেকে। এই টাকা দিয়েই দুই ছেলেকে নিয়ে, ভাড়া বাড়িতে থেকে দিন কেটেছে। খুব কষ্টেই কেটেছে সেই দিনগুলো।

কিশোর বয়সে মঞ্চনাটক দিয়ে যার হাতেখড়ি, সেই রাজ্জাক সময়ের পরিক্রমায় হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের ‘নায়করাজ’। জহির রায়হানের ‘বেহুলা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় তার জয়যাত্রা শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একজীবনে অভিনয় ছাড়া স্থায়ীভাবে আর কিছুই করেননি তিনি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে তিনি যেমন জয় করেছেন রাষ্ট্রীয় পুরস্কার, তেমনি জায়গা করে নিয়েছেন সাধারণ মানুষের অন্তরে।



রাজধানীতে চাপা আতঙ্ক, সড়কে গণপরিবহন কম

রাজধানীতে চাপা আতঙ্ক, সড়কে গণপরিবহন কম

ad300