| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ক্ষমতায় গেলে নিজেদের রাজা-বাদশা মনে করবেন না: সাখাওয়াত হোসেন

  • প্রকাশের সময় : 21-01-2026 | 04:29 PM
ক্ষমতায় গেলে নিজেদের রাজা-বাদশা মনে করবেন না: সাখাওয়াত হোসেন
ad728
নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, যারা শাসন ব্যবস্থায় বা ক্ষমতায় আসবেন, তারা যেন নিজেদের রাজা-বাদশা মনে না করেন। আপনি যদি হ্যাঁ ভোট না দেন, আমরা মনে করি আপনি একটি সেঞ্চুরি মিস করবেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে প্রশাসনের আয়োজনে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় ড. এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা ভাগাভাগি হবে রাষ্ট্রপতির সঙ্গে। এখন রাষ্ট্রপতির কোনো ক্ষমতাই নেই। যদি রাষ্ট্রপতিকে ক্ষমতা দেয়া হতো, তাহলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো না।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ইচ্ছা হচ্ছে সুন্দর একটি নির্বাচন। সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করুক। আমাদের দায়িত্ব যতটুকু ছিল আমরা শেষ করে চলে যেতে চাই।

তিনি বলেন, নির্বাচিত সরকার যেভাবে দেশ পরিচালনা করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সেভাবে দেশ পরিচালনা করা সম্ভব নয়। কোনো রাজনৈতিক দল যদি প্রকাশ্যে না ভোটের পক্ষে বলে থাকে এটার বিবেচনা করবেন ভোটাররা। তাহলে এই রাজনৈতিক দলের উদ্দেশ্য কি?

তিনি আরও বলেন, আপনি যদি হ্যাঁ ভোট না দেন আমরা মনে করি একটি সেঞ্চুরি মিস করা। আমরা চাই না হত্যাকাণ্ডের মত ঘটনা ঘটুক। ক্ষমতায় থেকে যারা অপব্যবহার করতে চাইবে তারা না ভোটের পক্ষে থাকবে। দেশের ভবিষ্যৎ ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হলে হ্যাঁ ভোট দেয়ার মালিক জনগণ কোন দল কি বলল সেটা নয়।





শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

ad300