| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

পানির নিচে রেললাইন, এক হাজার যাত্রী নিয়ে চট্টগ্রামে আটকে পর্যটক এক্সপ্রেস

ভারি বৃষ্টির কারণে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় চট্টগ্রামের ষোলশহর এলাকায় প্রায় এক হাজার যাত্রী নিয়ে আটকে পড়েছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

  • প্রকাশের সময় : 07-07-2026 | 11:51 PM
পানির নিচে রেললাইন, এক হাজার যাত্রী নিয়ে চট্টগ্রামে আটকে পর্যটক এক্সপ্রেস পানির নিচে রেললাইন, এক হাজার যাত্রী নিয়ে চট্টগ্রামে আটকে পর্যটক এক্সপ্রেস
ad728
রেলওয়ে সূত্র জানায়, ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে সকাল ৬টা ১৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে পর্যটক এক্সপ্রেস। দুপুর ১২টা ৩৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করার পর সামনে রেললাইনের ওপর পানি জমে থাকতে দেখে চালক নিরাপত্তার স্বার্থে ট্রেনটি থামিয়ে দেন।

ষোলশহর স্টেশনের পরবর্তী স্টেশন জানালিহাট। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ভারি বর্ষণের কারণে রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে ট্রেনে থাকা প্রায় এক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

রেলওয়ের কর্মকর্তারা জানান, সকালে একই পথে প্রবাল এক্সপ্রেস নিরাপদে চলাচল করলেও পরে টানা ভারি বৃষ্টিতে পরিস্থিতির অবনতি ঘটে। বৃষ্টির পানি রেললাইনের ওপর উঠে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ট্রেনটি আর সামনে এগোনো হয়নি।

পর্যটক এক্সপ্রেসের বেলা ২টা ৪০ মিনিটে কক্সবাজার পৌঁছানোর কথা থাকলেও, নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও ট্রেনটি ষোলশহর এলাকায় আটকে রয়েছে। রেললাইনের পানি নেমে গেলে ট্রেনটি পুনরায় কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বর্ষণে নগরীর বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে রেল যোগাযোগেও।

রেলওয়ে কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে।



অভ্যন্তরীণ ইস্যুতে কোন দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: ড.

অভ্যন্তরীণ ইস্যুতে কোন দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: ড.

ad300