| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

গণসংযোগের সময় বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ: অভিযোগের তীর জামায়াতের দিকে

চট্টগ্রামের রাজনীতিতে সহিংস অস্থিরতা সৃষ্টি হয়েছে। নির্বাচনী প্রচারণাকালে গুলি করা হয়েছে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে। গুলিতে তিনিসহ কয়েকজন গুরুতর আহত হন। নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান এ ঘটনার পেছনে জামায়াত-শিবির জড়িত বলে অভিযোগ করেছেন । গুলিতে সরোয়ার বাবলা নামে একজন ঘটনাস্থলে মারা যায় বলে তাৎক্ষণিক ভাবে জানা গেছে।

  • প্রকাশের সময় : 06-11-2025 | 02:50 AM
গণসংযোগের সময় বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ: অভিযোগের তীর জামায়াতের দিকে
ad728
চট্টগ্রামের রাজনীতিতে সহিংস অস্থিরতা সৃষ্টি হয়েছে। নির্বাচনী প্রচারণাকালে গুলি করা হয়েছে চট্টগ্রাম-৮  (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি মনোনীত  প্রার্থী এরশাদ উল্লাহকে। গুলিতে তিনিসহ  কয়েকজন গুরুতর আহত হন । নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান এ ঘটনার পেছনে জামায়াত-শিবির জড়িত বলে অভিযোগ করেছেন ।  গুলিতে সরোয়ার বাবলা নামে একজন ঘটনাস্থলে  মারা গেছে বলে তাৎক্ষণিক ভাবে জানা গেছে।

বুধবার (০৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এ সময় গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে চট্টগাম এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি।

এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, এরশাদ উল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। এই সময় দুর্বৃত্তরা এসে গুলি করেছে। এতে এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে কেন এ ঘটনা ঘটছে তা জানি না। এরশাদ উল্লাহকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি। 

নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান  বলেন, নির্বাচনী প্রচারণাকালে জামায়াত-শিবিরের লোকজন এরশাদ ভাইকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। এ সময় সরোয়ার বাবলা ঘটনাস্থলে মারা গেছে বলে জানা যায়। 



এই দিনে মেহজাবীনের জীবন পাল্টে গিয়েছিল

এই দিনে মেহজাবীনের জীবন পাল্টে গিয়েছিল

ad300