| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

খিলগাঁওয়ে বাইক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

  • প্রকাশের সময় : 01-12-2025 | 02:24 AM
খিলগাঁওয়ে বাইক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু
ad728

নিজস্ব প্রতিবেদক : ঢাকার খিলগাঁও ফ্লাইওভারের ঢালে বাইক দুর্ঘটনায় ক্রীড়া সাংবাদিক জহির ভূঁইয়ার (৫৩) মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত সাংবাদিক জহির ভূঁইয়া ‘ভোরের পাতা’ নামে একটি দৈনিকে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে চাকরি করতেন। রবিবার দুপুরে বাসা থেকে কারওয়ানবাজার কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

ঢাকার বাসাবো এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন এই সাংবাদিক। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার চাবিতলা গ্রামে। প্রথমে তাকে উদ্ধার করে মুগদা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বিকাল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

হাসপাতালে নিহত জহির ভূঁইয়ার ছেলে রাকিব ভূঁইয়া তামিম বলেন, তার বাবা অফিসে রওনা দেওয়ার কিছুক্ষণ পর ফোনে দুর্ঘটনার খবর দেন পথচারীরা। তাকে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে বাবাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান তিনি। পরে সেখান থেকে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।

তিনি বলেন, খিলগাঁও ফ্লাইওভার ব্রিজের ঢালে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলে শুনেছি। আমরা এখনও এর বেশি কিছু জানি না। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে বলে জানান পরিদর্শক ফারুক।



সর্বশেষ সংবাদ
সারের সংকট নেই, দাম বাড়ার প্রশ্নই আসে না: কৃষি উপদেষ্টা

সারের সংকট নেই, দাম বাড়ার প্রশ্নই আসে না: কৃষি উপদেষ্টা

ad300