রাজধানী প্রতিবেদক : শেরপুর জেলার শ্রীবরদী থানার ভারালা গ্রামের অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান লিটন মিয়া। ২০১০ সালে কর অঞ্চল-৬ এ নোটিশ সার্ভার পদে চাকরি পাওয়ার পর থেকে ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলেন তিনি। পিতা আব্দুল খালেক ছিলেন হাটবাজারে মাছ বিক্রেতা। আওয়ামী লীগ সরকারের আমলে মতিয়া চৌধুরীর ভাগিনা পরিচয়ে দাপিয়ে বেড়াতেন লিটন। আওয়ামী লীগের অনেক দাপুটে নেতার ফাইল সমন্বয় করে লিটন কামিয়েছেন কোটি কোটি টাকা।
লিটন মিয়া নামে বেনামে ঢাকা ও তার নিজ এলাকায় গড়েছেন সম্পদের পাহাড়। তার এই রাজকীয় জীবনের কাহিনী এলাকায় ইতোমধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দশ বছর আগেও যেখানে বাবার পাঁচ শতাংশ জায়গার উপরে ছিল একটি ছোট্ট টিনের ঘর, সেখানে এখন লিটন মিয়া পাঁচ তলা ফাউন্ডেশন দিয়ে গড়ে তুলেছেন বিশাল রাজকীয় অট্টালিকা। এলাকায় কিনেছেন বিঘায় বিঘায় সম্পত্তি। শ্রীবরদী শহরে রয়েছে একাধিক বাড়ি। ভায়াডাঙ্গা তেতুলিয়ায় ২২ একর জায়গার উপর লোকমান অ্যান্ড লিয়া এগ্রো ফিসারিজ নামে রয়েছে বিশাল একটি মাছের প্রজেক্ট। এই প্রজেক্টে যাওয়ার জন্য লিটন মিয়া প্রায় এক কিলোমিটার রাস্তা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দুই পাশে আরসিসি পিলার দিয়ে নির্মাণ করেছেন, যেটি নির্মাণে খরচ হয়েছে প্রায় কোটি টাকার বেশী। এই প্রজেক্টের পাশেই আরও একশ বিঘার মত জায়গা বায়না রেজিস্ট্রি করেছেন লিটন মিয়া বলে সূত্রমতে জানা যায়।
শ্রীবরদী কান্তি পাড়া মেইন রোডের সাথে লুহমান এগ্রো অটো রাইস মিল নামে ২.৫ একর জায়গা ক্রয় করে সেটাতে বাউন্ডারি করে রাখেন লিটন মিয়া। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকার উপরে। চতুর লিটন মিয়া নামে বেনামে গড়েছেন অঢেল সম্পত্তি। কলাতলা শ্বশুরবাড়ি এলাকায় কয়েক একর সম্পত্তি ক্রয় করেছেন বলে বিশেষ সূত্রে জানা যায়।
কয়েক বছর আগে ও লিটন মিয়ার শ্বশুর ভ্যানে করে বাজারে বাজারে কাঁচামাল বিক্রি করতেন, আর এখন আয়েশী জীবন যাপন করেন। লিটন মিয়ার স্ত্রী গৃহিণী হওয়া সত্ত্বেও স্ত্রীর একাউন্টে রয়েছে কোটি কোটি টাকার হিসাব। সুত্রমতে জানা যায়, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় লিটন মিয়ার রয়েছে চারটি ফ্ল্যাট, উত্তরা মডেল টাউনে রয়েছে একটি প্লট, ধানমন্ডিতে রয়েছে একটি ফ্ল্যাট, মোহাম্মদপুর বসিলাতে রয়েছে তার একটি বাড়ি, রামপুরা বনশ্রীতে রয়েছে একটি ফ্লাট যেখানে তিনি স্ত্রী সন্তানদেরকে নিয়ে বসবাস করেন। যাতায়াতের জন্য রয়েছে তার একটি গাড়ি ঢাকা মেট্রো চ- ১৯-৯১৪৮ । এছাড়া লিটনের স্ত্রীর নামে এফডিআর রয়েছে বলেও সুত্রমতে জানা যায়, সঠিক তদন্ত করলে যেগুলো বেরিয়ে আসা সম্ভব। লিটনের ছোট বোন নিলুফার নামেও রয়েছে সম্পত্তি।
এ বিষয়ে কথা বলতে লিটন মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি সুকৌশলে এসব বিষয়ে এড়িয়ে যান। বলেন, আমি আপনাদের সাথে পরে কথা বলব। এভাবে একাধিক বার তার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মতামত দেননি।

এলাকাবাসীর কৌতূহল একজন ‘নোটিশ সার্ভার’ কিভাবে শত কোটি টাকার মালিক হলেন। মাত্র ১৫ হাজার টাকা বেতনের চাকরিজীবী হয়েও লিটন মিয়া কিভাবে শত কোটি টাকার মালিক হলেন এ বিষয়ে প্রশ্ন থেকেই যায়। লিটন মিয়ার মত দুর্নীতিবাজ চাকুরিজীবীদের বিষয়ে সঠিক তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে এদেশে দুর্নীতির পরিমাণ কমে আসবে বলে সংশ্লিষ্ট সকলের অভিমত।