| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

চবিতে শাটল ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশের সময় : 09-12-2025 | 08:51 PM
চবিতে শাটল ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ad728
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে রেলওয়ে স্টেশনে শাটল ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ। তার নাম নুরুল আমিন (৬৫)। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে চবি রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের মতে, শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটি ক্যাম্পাসের রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক। 

রেলওয়ে স্টেশনে থাকা সাধারণ শিক্ষার্থীদের মতে, শাটল ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশের মুহূর্তে প্ল্যাটফর্মে থাকা শিক্ষার্থীরা দরজার দিকে ইশারা করে চিৎকার করতে থাকেন। তখন দেখা যায়, ওই ব্যক্তি ইতোমধ্যে ট্রেনের অর্ধেক অংশের নিচে চলে গেছেন, আর ট্রেন তখনও চলমান ছিল। তিনি ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের সরু ফাঁকা জায়গায় আটকে পড়েন। ট্রেন থামার পর উপস্থিত শিক্ষার্থীরা তাঁকে বের করার চেষ্টা করেন। পরে কয়েকজন মিলে বগিটিকে সামান্য কাত করে দিলে তিনি নিচে পড়ে যান। দ্রুত তাঁকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত নুরুল আমিন বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর চার সন্তান রয়েছে। বিকেলে তিনি চৌধুরী হাট স্টেশন থেকে শাটল ট্রেনে করে ক্যাম্পাসে ফিরছিলেন। ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর নামতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।

জানতে চাইলে চবি সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, শাটল ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি স্টেশনসংলগ্ন এলাকায় ছেলেদের সঙ্গে থাকতেন। তাঁর পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, দাফনের প্রস্তুতি চলছে।

চবির চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, কয়েকজন শিক্ষার্থী ওই ব্যক্তিকে মেডিকেলে নিয়ে এসেছিল। তবে চিকিৎসকরা তাঁকে মৃত অবস্থায় পান।



সুষ্ঠু নির্বাচনে ইসিকে সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সুষ্ঠু নির্বাচনে ইসিকে সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান

ad300