| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জকসু নির্বাচন স্থগিত: ক্যাম্পাসে বিক্ষোভ

  • প্রকাশের সময় : 30-12-2025 | 01:54 PM
জকসু নির্বাচন স্থগিত: ক্যাম্পাসে বিক্ষোভ
ad728
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ (জকসু) নির্বাচন স্থগিত ঘোষণা প্রত্যাখ্যান করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল নয়টার পরই এ বিক্ষোভ শুরু করেন তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্য ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন তারা। 

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে এসে নির্বাচন স্থগিত করা মেনে নেওয়া যায় না। তাঁদের দাবি, আজকের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে।

সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, জকসু নির্বাচন আমাদের প্রাণের দাবি। সরকারিভাবে নির্বাচন স্থগিতের কোনো ঘোষণা না থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি পণ্ড করেছে। আমরা চাই, যেকোনো মূল্যে আজ নির্বাচন অনুষ্ঠিত হোক।

আরেক শিক্ষার্থী নাসুমা তাসনিম বলেন, জবির ইতিহাসে এটি প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু সেটিই স্থগিত করে প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। স্থগিতের পর নতুন কোনো নির্দিষ্ট তারিখও জানানো হয়নি। শীত উপেক্ষা করে শিক্ষার্থীরা ভোট দিতে ক্যাম্পাসে এসেছিল, শেষ মুহূর্তে নির্বাচন বাতিল হওয়া খুবই হতাশাজনক।

এর আগে এক জরুরি সিন্ডিকেট সভায় জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি জানান, আজ সকাল সোয়া ৯টার দিকে নির্বাচন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

উপাচার্যের কথা অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুসংবাদের কারণে মূলত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি চাকরি করা ঠিক নয়

সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি চাকরি করা ঠিক নয়

ad300