| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়কের দায়িত্বে কলেজশিক্ষক,তৃণমূলে ক্ষোভ

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ছাত্রদলের নতুন ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন এ কে এম আবদুল্লাহ আল মাসুদ। তবে বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নন, পেশায় একটি বেসরকারি কলেজের শিক্ষক। ছাত্রত্বহীন একজনকে এমন গুরুত্বপূর্ণ পদে বসানো নিয়ে সংগঠনটির ভেতরে ও বাইরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি তার বিরুদ্ধে অতীতে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকারও অভিযোগ উঠেছে।

  • প্রকাশের সময় : 31-08-2026 | 05:21 PM
জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়কের দায়িত্বে কলেজশিক্ষক,তৃণমূলে ক্ষোভ
ad728
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাবিপ্রবি শাখা ছাত্রদলের তৎকালীন আহ্বায়ক শাকিল আহমেদকে সম্প্রতি বহিষ্কার করে কেন্দ্রীয় সংসদ। শূন্য পদ পূরণে গত ২২ আগস্ট রাতে সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুদকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। এর আগে ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি ৩৭ সদস্যের এই কমিটি অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রদল। খোঁজ নিয়ে জানা গেছে, আবদুল্লাহ আল মাসুদ জাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তার ছাত্রত্ব নেই। তিনি জামালপুর শহরের উইজডম সেন্ট্রাল কলেজে উচ্চতর গণিত বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। শুধু তাই নয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে তাকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি ও মিছিলে অংশ নিতে দেখা গেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মির্জা আজমের সঙ্গেও তার একাধিক ছবি প্রকাশ্যে এসেছে।

এ বিষয়ে জাবিপ্রবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদিবা হক মিলা হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, সব অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদ। তিনি বলেন, তিনি যে কলেজে চাকরি করেন, সেই প্রতিষ্ঠানটির সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার যে ছবিগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে দাবি করেন তিনি। আগামী মাসে মাস্টার্সে ভর্তি হবেন জানিয়ে মাসুদ আরও বলেন, ছাত্রদলে বিবাহিত বা অবিবাহিত হওয়া কোনো বাধা নয় এবং তিনি নিজে বিবাহিত।

সার্বিক বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি হাফিজুর রহমান সোহান জানান, তারা অভিযোগগুলো শুনেছেন এবং বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছেন। তদন্তে এসব অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।




সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্

ad300