| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শ্রেণিকক্ষে তালা, প্রবেশের অপেক্ষায় পরীক্ষার্থীরা

  • প্রকাশের সময় : 03-12-2025 | 04:56 PM
শ্রেণিকক্ষে তালা, প্রবেশের অপেক্ষায় পরীক্ষার্থীরা
ad728
ময়মনসিংহ নগরের শাঁখারীপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তালা, বাইরে কোমলমতি শিক্ষার্থীদের অপেক্ষা বার্ষিক পরীক্ষা দেয়ার জন্য। আমরা শিক্ষার্থীদের কষ্ট দিতে চাই না বলে জানিয়েছেন সহকারী শিক্ষকরা। তারা বলেন সরকার দাবি মেনে নিলেই ক্লাসে ফিরবেন।

শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলনের মধ্যে বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরের শাঁখারীপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা মিলেছে এমন দৃশ্যের।

বিদ্যালয় বার্ষিক পরীক্ষা চলছে, তাই প্রস্তুতি নিয়ে বিদ্যালয়ে হাজির হয়েছিল কয়েকজন শিশু শিক্ষার্থী। কিন্তু এসে দেখে শ্রেণিকক্ষে ঝুলছে তালা! পরে বাধ্য হয়ে অভিভাবকের অপেক্ষায় তালাবদ্ধ কক্ষের বাইরে বসে থাকতে হচ্ছে তাদের।

দ্বিতীয় শ্রেণির একজন শিক্ষার্থী বলেন, আমাদের বাংলা পরীক্ষা ছিল। কিন্তু ম্যাডামদের কর্মবিরতির কারণে পরীক্ষা হচ্ছে না। ক্লাস রুমেও তালা, তাই বসে আছি। মা আসলেই বাসায় যাবো।

প্রথম শ্রেণির আরেক শিক্ষার্থী বলেন, পরীক্ষা না হওয়ায় বসে রয়েছি। ম্যাডামরা ক্লাসে আসছে না। মা আমাকে রেখে বাসায় চলে যাওয়ায় যেতেও পারছি না।

শুধু শাঁখারীপট্টির স্কুল নয় বুধবার সকাল থেকে ক্লাস বন্ধ করে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ,কমপ্লিট শাটডাউন, কর্মসূচি পালন করছেন ময়মনসিংহের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

আন্দোলনরত শিক্ষকদের দাবি, লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পরও তিনদফা দাবি বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়ে তারা ,কমপ্লিট শাটডাউন, পালন করছেন।

শাঁখারীপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক বলেন, আমাদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে বাধ্য হয়ে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাচ্ছি।

আমরা শিক্ষার্থীদের কষ্ট দিতে চাই না। সরকার দাবি মেনে নিলেই ক্লাসে ফিরব।

নগরের সানকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী আরেক শিক্ষক  বলেন, সফল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই। আমরা আমাদের দাবিতে অনড়।

গোহাইলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলেন, সকালে আমরা প্রত্যেকটি শ্রেণি কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছি। ছাত্ররা এসে স্কুল থেকে ঘুরে গেছে। তবে আমাদের দাবির ব্যাপারে সকলেই সহমত।

শাঁখারীপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করায় একা পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তাই পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। তবে কর্মবিরতি প্রত্যাহার হলে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেয়া হবে।

তিনি আরও বলেন, স্কুলে পরীক্ষা বন্ধের বিষয়টি শিক্ষার্থী ও অভিভাবকদের আগেই জানান হয়েছিল। তারপরও অনেক অভিভাবক হয়তো পরীক্ষা হবে, এমন আশা থেকে শিক্ষার্থীদের স্কুলে নিয়ে আসেন।

শিক্ষকদের দাবির বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে জানিয়ে অচিরেই সমাধান হওয়ার আশা ব্যক্ত করেছেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

তিনি বলেন, জেলার ২ হাজার ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী এবং শিক্ষক রয়েছেন ১৩ হাজার। আশা করছি আগামীকাল থেকে সবকিছু স্বাভাবিক হয়ে পড়বে। প্রাণ ফিরে পাবে প্রতিষ্ঠানগুলো।



মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান

ad300