| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

১৮ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে ফল প্রকাশের প্রস্তুতি। পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী আগামী ১৮ অক্টোবরের আগেই ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

  • প্রকাশের সময় : 07-10-2025 | 08:23 PM
১৮ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ
ad728
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে ফল প্রকাশের প্রস্তুতি। পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী আগামী ১৮ অক্টোবরের আগেই ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি বলেন, 'দেশের সব শিক্ষা বোর্ডেই খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে। এখন ফলাফল প্রস্তুতের কারিগরি কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ১৮ অক্টোবর ৬০ দিন পূর্ণ হচ্ছে, এর আগেই আমরা ফল প্রকাশ করব। তবে চূড়ান্ত তারিখ এখনো নির্ধারণ হয়নি।'

চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে ১৯ আগস্ট। পরে ২১ থেকে ৩১ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন, যাদের মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা হয়েছে সারাদেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে। এর মধ্যে পরীক্ষার্থী সংখ্যায় ঢাকা বোর্ডে ছিল সর্বোচ্চ ২ লাখ ৯১ হাজার ২৪১ জন। এরপর রাজশাহী বোর্ডে ১ লাখ ৩৩ হাজার ২৪২, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০, চট্টগ্রামে ১ লাখ ১৩৫, বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ এবং ময়মনসিংহে ৭৮ হাজার ২৭৩ জন।

এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৮৬ হাজার ১০২ জন আলিম পরীক্ষার্থী এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন শিক্ষার্থী অংশ নেয়।



নির্বাচন ডাকাতি যেন আর না হয় সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপ

নির্বাচন ডাকাতি যেন আর না হয় সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপ

ad300