| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

গ্যাস সংকট ও চাঁদাবাজিতে ধুঁকছে রেস্তোরাঁ খাত

  • প্রকাশের সময় : 13-01-2026 | 04:33 PM
গ্যাস সংকট ও চাঁদাবাজিতে ধুঁকছে রেস্তোরাঁ খাত
ad728
তীব্র গ্যাস সংকট, লাগামহীন মূল্যস্ফীতি এবং ট্রেড ইউনিয়নের নামে চাঁদাবাজিতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের রেস্তোরাঁ খাত। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি এই সংকটের কথা তুলে ধরে। তারা জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ৩০ লাখ কর্মীর এই বিশাল খাতটি ধ্বংসের মুখে পড়বে। সংকট নিরসনে তারা অন্তর্বর্তী সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব ইমরান হাসান অভিযোগ করেন, এলপিজি গ্যাসের বাজারে সিন্ডিকেট তৈরি করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। ১ হাজার ৩০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে ৩ হাজার টাকায়। পাইপলাইনের গ্যাস সংযোগ বন্ধ করে ব্যবসায়ীদের বেসরকারি আমদানিকারকদের হাতে জিম্মি করা হয়েছে বলেও তিনি দাবি করেন। পেট্রোবাংলা ও সংশ্লিষ্ট বিভাগগুলো এই অরাজকতা বন্ধে কোনো কার্যকর ভূমিকা রাখছে না বলে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা।

গ্যাস সংকটের পাশাপাশি নতুন আপদ হিসেবে দেখা দিয়েছে বহিরাগতদের চাঁদাবাজি। মালিকদের অভিযোগ, কিছু অসাধু চক্র শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে রেস্তোরাঁগুলোতে হুমকি-ধমকি ও শারীরিক হামলা চালাচ্ছে। একটি কর্পোরেট গোষ্ঠী ট্রেড ইউনিয়নকে ব্যবহার করে এই খাত দখলের ষড়যন্ত্র করছে বলেও তারা উল্লেখ করেন। এছাড়া ভোক্তা অধিকার দপ্তরের নিয়মিত অভিযান ও জরিমানাকে 'লোকদেখানো হয়রানি' হিসেবে বর্ণনা করে তা বন্ধের দাবি জানান তারা।

রেস্তোরাঁ খাতের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দুই কোটি মানুষের জীবিকা নির্ভরশীল। ব্যবসায়ীরা সাফ জানিয়েছেন, যদি অবিলম্বে জ্বালানি সংকট সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি বন্ধ না হয়, তবে তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাস্তায় নামতে বাধ্য হবেন। একইসাথে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে এই খাত রক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনা রাখারও আহ্বান জানান তারা।




বিএনপির বিজয়ে নতুন ভোরের প্রত্যাশা, ‘আরও ভালো হবে বাংলাদেশ’

বিএনপির বিজয়ে নতুন ভোরের প্রত্যাশা, ‘আরও ভালো হবে বাংলাদেশ’

ad300