| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ক্ষুব্ধ হয়ে পদত্যাগ লাহোর হাইকোর্টের বিচারপতির

  • প্রকাশের সময় : 16-11-2025 | 03:14 AM
ক্ষুব্ধ হয়ে পদত্যাগ লাহোর হাইকোর্টের বিচারপতির
ad728

নিজস্ব প্রতিবেদক : সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করলেন লাহোর হাইকোর্টের বিচারপতি শামস মেহমুদ মির্জা। শনিবার (১৫ নভেম্বর) তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

পাকিস্তানের পার্লামেন্ট দেশটির সংবিধানের ২৭তম সংশোধনী পাস করেছে। এরপরই ‘নৈতিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না’ এমন আক্ষেপ করে লাহোর হাইকোর্টের বিচারপতি শামস মেহমুদ মির্জা শনিবার (১৫ নভেম্বর) তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, পদত্যাগপত্রে বিচারপতি মির্জা উল্লেখ করেছেন যে, সর্বশেষ সংবিধান সংশোধনীর প্রেক্ষিতে তিনি নৈতিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না।

শামস মেহমুদ মির্জা ২০১৪ সালে লাহোর হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে যোগদান করেন। তিনি প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি জিয়া মুহাম্মদ মির্জার ছেলে। 

এদিকে শামস মেহমুদ মির্জার পদত্যাগকে শ্রদ্ধা জানিয়েছেন লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। তারা অভিযোগ করেন, সংবিধান সংশোধনীকে সুপ্রিম কোর্টকে ভেঙে দিয়েছে, বিচার বিভাগকে নির্বাহী নিয়ন্ত্রণে এনেছে এবং সাংবিধানিক গণতন্ত্রের মূল ভিত্তিতেই আঘাত হেনেছে।

অন্য বিচারপতিদেরও পদত্যাগ করার আহ্বান জানায় সংগঠনটি। এক বিবৃতিতে তারা জানায়, হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন আগামী সোমবার কর্মবিরতি ঘোষণা করেছে। সূত্র: ডন  



দিনাজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

দিনাজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

ad300