| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জাপান-বাংলাদেশ বাণিজ্য চুক্তিকে ‘ঐতিহাসিক’ বললেন বাণিজ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : 09-02-2026 | 04:43 PM
জাপান-বাংলাদেশ বাণিজ্য চুক্তিকে ‘ঐতিহাসিক’ বললেন বাণিজ্য উপদেষ্টা
ad728
জাপান ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিকে (ইপিএ) দেশের বাণিজ্য খাতের জন্য একটি ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে বর্ণনা করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই চুক্তির ফলে রপ্তানির পথে থাকা বাধাগুলো দূর হবে এবং বাংলাদেশি কর্মীদের জন্য জাপানের উৎপাদন ও সেবা খাতে বিশাল কর্মসংস্থান তৈরি হবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, এই চুক্তির আওতায় জাপানি বাজারে বাংলাদেশের ৭ হাজার ৭৯টি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। বিনিময়ে বাংলাদেশ ১ হাজার ৩৯টি জাপানি পণ্যকে বিনাশুল্কে প্রবেশের সুযোগ দিলেও এতে জাতীয় রাজস্বে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। বরং এই অংশীদারিত্বের ফলে দেশে জাপানি বিনিয়োগের নতুন দুয়ার উন্মোচিত হবে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমানও এই চুক্তিকে বাংলাদেশের জন্য অত্যন্ত সুবিধাজনক বলে উল্লেখ করেছেন।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানান। তিনি বলেন, আজ রাতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন শুল্ক চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে, যার বিস্তারিত আগামীকাল জানানো হবে। বড় দেশগুলোর সঙ্গে এই ধারাবাহিক বাণিজ্যিক সমঝোতা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, রমজানের আগে বাজারের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে যদি নির্বাচন-পরবর্তী ধর্মঘট অব্যাহত থাকে, তবে পণ্যের সরবরাহ বিঘ্নিত হয়ে বাজারে অস্থিরতা দেখা দিতে পারে। তবে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর বন্দর সচল রাখতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।