নিজস্ব প্রতিবেদক: সিএসই-তে তালিকাভুক্ত কোম্পানীগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৫০ ইনডেক্স চ‚ড়ান্ত করা হয়েছে এবং নতুন ৩ টি কোম্পানীকে যুক্ত করা হয়েছে এবং পূর্বের ৩ টি কোম্পানীকে বাদ দেয়া হয়েছে । এটি ১১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে ।
নতুন করে যুক্ত কোম্পানীগুলো হল-বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।
ইনডেক্স থেকে বাদ যাওয়া কোম্পানীগুলো হল- এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বিডি পিএলসি:, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এবং সোশিয়াল ইসলামি ব্যাংক পিএলসি।
নতুন করে যুক্ত ৩ টি কোম্পানীসহ ৫০টি কোম্পানীর নাম যথাক্রমে এবি ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামি ব্যাংক পিএলসি, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লি:, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি:, ব্যাংক এশিয়া পিএলসি:, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোট কোম্পানি লিঃ, বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, ব্রিটিশ অ্যামেরিকান ট্যোবাকো বাংলাদেশ কোম্পানি লি:, সিটি ব্যাংক পিএলসি, ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি., ডাচবাংলা ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি , জিপিএইচ ইস্পাত লি, গ্রামীনফোন
লিমিটেড, আইডিএলসি ফাইনান্স পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি , ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিঃ, কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বিডি) লি, লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি, লংকাবাংলা ফাইনান্স পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, এমজেএল বাংলাদেশ পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওয়ান ব্যাংক পিএলসি, পদ্মা ওয়েল পিএলসি, পাওয়ার গ্রিড কোম্পানি অব বিডি লি,
প্রাইম ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, রবি অ্যাক্সিয়াটা পিএলসি:, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, সোনালি পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ পিএলসি, সামিট পাওয়ার লিমিটেড, দি একমি ল্যাবরেটরিজ লি:, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি:, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ইউনিক হোটেল এন্ড রিসোর্টস পিএলসি, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক পিএলসি , ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কো: লি: ,উত্তরা ব্যাংক পিএলসি এবং ওয়াল্টন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ।
এখানে উল্লেখযোগ্য যে, সিএসই-৫০ ইনডেক্স-এ অর্ন্তভুক্ত কোম্পানীগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানীগুলোর মূলধনের শতকরা প্রায় ৭২.৭৪ ভাগ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সকল নিবন্ধিত কোম্পানীগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৭০.৯৮ ভাগ এবং সকল নিবন্ধিত কোম্পানীগুলোর বিগত ০৬ মাসের (৩০ জুন, ২০২৫ পর্যন্ত) অ্যাভারেজ ডেইলি টার্নওভার হল ৪৯.১২ ভাগ ।