ইংল্যান্ডের বিপক্ষে আগামীকাল (২১ নভেম্বর) পার্থে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। পেসার ব্রেন্ডন ডগেট এবং ওপেনার জ্যাক ওয়েদারঅ্যাল্ডের টেস্ট অভিষেক ঘটতে চলেছে। ইনজুরির কারণে প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড না থাকায় বোলিং আক্রমণে পরিবর্তন এনে এই দুই নবাগতকে দলে নেওয়া হয়েছে। এটি অস্ট্রেলিয়ান পুরুষ টেস্ট ক্রিকেটে প্রথমবার যেখানে একই সঙ্গে দুজন আদিবাসী ক্রিকেটার (ডগেট ও স্কট বোল্যান্ড) খেলবেন।
অন্তর্বর্তীকালীন অধিনায়ক স্টিভ স্মিথ একাদশটি নিশ্চিত করেছেন। তিনি জানান, দলের পরিবর্তিত পরিস্থিতিতে দক্ষিণ অস্ট্রেলিয়ার পেসার ডগেট এবং তাসমানিয়ার ব্যাটার ওয়েদারঅ্যাল্ডকে সুযোগ দেওয়া হয়েছে। ওপেনিংয়ে উসমান খাজার সঙ্গে ইনিংস শুরু করবেন ওয়েদারঅ্যাল্ড।
উসমান খাজা, জ্যাক ওয়েদারঅ্যাল্ড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, নাথান লায়ন, ব্রেন্ডন ডগেট এবং স্কট বোল্যান্ড।