| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক বেলা তার মারা গেছেন

  • প্রকাশের সময় : 07-01-2026 | 06:23 PM
কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক বেলা তার মারা গেছেন
ad728
হাঙ্গেরির কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক বেলা তার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মঙ্গলবার (৬ জানুয়ারি ) ইউরোপীয় চলচ্চিত্র অ্যাকাডেমি (ইএফএ) এক বিবৃতিতে তার মৃত্যুর খররটি নিশ্চিত করেছে। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত  জটিলতায় ভুগছিলেন এই বিশ্ববরেণ্য পরিচালক। 

ইউরোপীয় চলচ্চিত্র অ্যাকাডেমি তাদের শোকবার্তায় জানিয়েছে, আমরা এক অসাধারণ পরিচালককে হারালাম, যার জোরালো রাজনৈতিক কণ্ঠস্বর আমাদের প্রতিনিয়ত ভাবিয়েছে। তিনি শুধু তার সহকর্মীদের কাছেই পরম শ্রদ্ধেয় ছিলেন না, বরং বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের কাছেও ছিলেন অত্যন্ত সমাদৃত ও প্রশংসিত।

১৯৫৫ সালে হাঙ্গেরির পেচ শহরে জন্ম নেওয়া এই নির্মাতা মাত্র ১৬ বছর বয়সে চলচ্চিত্র নির্মাণের জগতে পা রাখেন। বাবার দেওয়া একটি সাধারণ ক্যামেরা দিয়ে অপেশাদারভাবে কাজ শুরু করলেও দ্রুতই নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। হাঙ্গেরির বিখ্যাত ‘বেলা বালাজ স্টুডিও’ থেকে তার হাতেখড়ি এবং ১৯৭৭ সালে মুক্তি পায় তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ফ্যামিলি নেস্ট।

বেলা তার বিশ্ব চলচ্চিত্রে পরিচিত ছিলেন ‘স্লো সিনেমা’ আন্দোলনের পথিকৃৎ হিসেবে। তার ছবির প্রধান বৈশিষ্ট্য ছিল সাদাকালো ফ্রেম, দীর্ঘ শট, হিমবাহের মতো মন্থর গতি আর স্বল্প সংলাপ। ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত তার ‘ড্যামনেশন’ ছবিটি বিশ্বব্যাপী প্রশংসা কুড়ায়। তবে ১৯৯৪ সালে সাত ঘণ্টার মহাকাব্যিক চলচ্চিত্র ‘সেট্যানট্যাঙ্গো’ নির্মাণ করে তিনি পুরো সিনেমা বিশ্বকে তাক লাগিয়ে দেন। 

৪৪০ মিনিটের এই ছবিটি আজও বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মাইলফলক হিসেবে বিবেচিত। ২০১১ সালে ‘দ্য তুরিন হর্স’ নির্মাণের পর আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র পরিচালনা থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে এরপরও নিভৃতে কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণ এবং নবীন নির্মাতাদের প্রশিক্ষণের মাধ্যমে চলচ্চিত্রের সাথেই যুক্ত ছিলেন। তার কার্যক্রম বিশ্বজুড়ে প্রশংসিত।




ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে হাদির মরদেহ

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে হাদির মরদেহ

ad300