| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

খোঁজ মেলেনি জাহের আলভীর, ধোঁয়াশায় পুলিশ

  • প্রকাশের সময় : 02-03-2026 | 04:07 PM
খোঁজ মেলেনি জাহের আলভীর, ধোঁয়াশায় পুলিশ
ad728
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা–র আত্মহত্যার মামলায় অভিযুক্ত অভিনয়শিল্পী জাহের আলভী–কে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

রবিবার গভীর রাতে তিনি দেশে ফিরেছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও স্পষ্টভাবে জানাতে পারেনি তিনি বর্তমানে কোথায় রয়েছেন। ফলে তাকে ঘিরে নানা প্রশ্ন ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তিনি আদৌ দেশে ফিরেছেন কি না, ফিরলে কেন প্রকাশ্যে আসছেন না, কিংবা তদন্ত সংস্থার সঙ্গে তার কোনো যোগাযোগ হয়েছে কি না—এসব বিষয় এখনো অজানাই রয়ে গেছে। সংশ্লিষ্ট মহলের ভাষ্য, তার অবস্থান নিশ্চিত না হওয়ায় মামলার তদন্তেও জটিলতা তৈরি হচ্ছে।

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে এখন পর্যন্ত তার পক্ষ থেকে কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গতকাল দুপুরে আলভী জানিয়েছিলেন, তিনি শুটিং শেষে নেপাল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকায় ফিরবেন এবং ফিরে পুরো বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন। কিন্তু দেশে ফিরে থাকলেও এ পর্যন্ত তিনি কোনো বক্তব্য দেননি। সন্ধ্যার পর থেকেই তার সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ পাওয়া যাচ্ছে; ব্যক্তিগত ফোন নম্বর ও হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিনোদন অঙ্গনের ঘনিষ্ঠদের কেউ কেউ মনে করছেন, এভাবে গা ঢাকা দিলে তার পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাদের মতে, ইকরার মৃত্যুর আগে কী ঘটেছিল- সে বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়া জরুরি।

বলা দরকার, ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী অভিনেতা জাহের আলভী এবং শাশুড়ি নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে পল্লবী থানায় মামলা হয়েছে। মামলার বাদী ইকরার বড় মামা শেখ তানভীর আহমেদ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত আলভীর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এজাহারের কপি ইতিমধ্যে বিমানবন্দরের অভিবাসন পুলিশের কাছেও পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামি যেহেতু দেশের বাইরে আছেন, যাতে দেশে আসার পর দ্রুত গ্রেপ্তার করা যায়।

মামলার তদন্ত কর্মকর্তা আজিম আহমেদ বলেন,  শুনলাম আলভী দেশে আসছে, আবার শুনি আসেনি- ধোঁয়াশা। তবে আমাদের তদন্ত কার্যক্রম চলছে।



মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবায় আস্থা ফিরি

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবায় আস্থা ফিরি

ad300