| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

জন্মদিনে প্রকাশ পেল উর্মি খানের নতুন গান ‘ভাবনার মিছিল’

  • প্রকাশের সময় : 08-07-2026 | 08:29 PM
জন্মদিনে প্রকাশ পেল উর্মি খানের নতুন গান ‘ভাবনার মিছিল’ জন্মদিনে প্রকাশ পেল উর্মি খানের নতুন গান ‘ভাবনার মিছিল’
ad728
বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় কণ্ঠশিল্পী উর্মি খান-এর নতুন মৌলিক গান ‘ভাবনার মিছিল’ প্রকাশিত হয়েছে। গত ১০ জুন, নিজের জন্মদিন উপলক্ষে গানটি শ্রোতাদের জন্য উন্মুক্ত করেন তিনি। প্রকাশের পর থেকেই গানটি শ্রোতা-দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং সংগীতপ্রেমীদের প্রশংসা কুড়াচ্ছে।

‘ভাবনার মিছিল’ গানটির কথা লিখেছেন মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন সালমান জাইম। কথার গভীরতা, সুরের মাধুর্য এবং উর্মি খানের আবেগঘন কণ্ঠের সমন্বয়ে গানটি শ্রোতাদের কাছে নতুন এক সংগীতানুভূতি তৈরি করেছে।

ছোটবেলা থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত উর্মি খান। শৈশব থেকেই বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি সাফল্য অর্জন করেন এবং একাধিকবার পুরস্কৃত হন। তাঁর নিষ্ঠা, অধ্যবসায় ও সংগীতের প্রতি ভালোবাসা তাঁকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।

উর্মি খানের সংগীতজীবনের অন্যতম উল্লেখযোগ্য অর্জন চ্যানেল আই ‘সেরা কণ্ঠ ২০১০’ প্রতিযোগিতায় টপ-১৫-এ স্থান লাভ। সেই সাফল্যের ধারাবাহিকতায় বর্তমানে তিনি দেশের একজন নিয়মিত টেলিভিশন শিল্পী হিসেবে বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠান, বিশেষ আয়োজন ও সরাসরি মঞ্চে সংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন।

নতুন গান প্রসঙ্গে উর্মি খান বলেন, “প্রতিটি শিল্পীর কাছেই নতুন সৃষ্টি বিশেষ অনুভূতির। ‘ভাবনার মিছিল’ আমার হৃদয়ের খুব কাছের একটি গান। নিজের জন্মদিনে এটি শ্রোতাদের উপহার দিতে পেরে আমি আনন্দিত। গানটি সবার ভালো লাগবে—এটাই আমার প্রত্যাশা।”

গানটি প্রকাশের পর থেকেই বিভিন্ন মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া মিলছে। শ্রোতাদের মতে, গানের কথা, সুর ও পরিবেশনার সমন্বয় ‘ভাবনার মিছিল’-কে একটি হৃদয়স্পর্শী সৃষ্টি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সংগীতসংশ্লিষ্টদের বিশ্বাস, এই গান উর্মি খানের সংগীতজীবনে নতুন একটি মাইলফলক হয়ে থাকবে এবং তাঁর মৌলিক গানের ভাণ্ডারে যুক্ত করবে আরও একটি সফল সংযোজন।



অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

ad300