| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

দীর্ঘ বিরতির পর ঈদে বড়পর্দায় ফিরছেন শাকিব-অপু

  • প্রকাশের সময় : 06-01-2026 | 03:46 PM
দীর্ঘ বিরতির পর ঈদে বড়পর্দায় ফিরছেন শাকিব-অপু
ad728
ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত জুটির নাম বললেই প্রথমে আসে শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ বিরতির পর আবারও বড়পর্দায় ফিরছে এই দুই তারকা। ইতোমধ্যেই তাদের সিনেমা দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

চলতি বছরের ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নতুন সিনেমা মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান ও অপু বিশ্বাস। তবে এবার তাদের একসঙ্গে নয়, দর্শক দেখবেন দুজনকে আলাদা আলাদা সিনেমায়। ঈদের রোজায় শাকিব খান হাজির হবেন ‘প্রিন্স’ সিনেমা নিয়ে। অন্যদিকে অপু বিশ্বাসকে দেখা যাবে ‘দুর্বার’ সিনেমায়।

শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’–এর শুটিং শুরু হয়েছে। ছবিটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। গত বছরের জুলাইয়ে আনুষ্ঠানিক ঘোষণার সময় নির্মাতারা জানান, সিনেমাটি ২০২৬ সালের রোজার ঈদে মুক্তি পাবে। এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে নব্বইয়ের দশকের এক প্রভাবশালী গ্যাংস্টারের চরিত্রে, যা দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ, যার নাম গত ডিসেম্বরেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন অভিনেতা এজাজুল ইসলাম।

সিনেমাটির নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, ভারতের ভিসা জটিলতার কারণে আপাতত দেশের মধ্যেই শুটিং শুরু করা হয়েছে। তিনি বলেন, কাজ থামিয়ে না রাখতে দেশেই শুটিং শুরু করেছি। আশা করছি খুব দ্রুতই ভিসা সমস্যার সমাধান হবে। অনুমতি পেলেই নির্ধারিত লোকেশনে দুই দেশের শিল্পীদের নিয়ে শুটিং করা হবে। শিগগিরই প্রকাশ করা হবে সিনেমার ফার্স্ট লুক।

প্রযোজনা সূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে ‘প্রিন্স’-এর শুটিং চলছে। আগামী ১০ জানুয়ারি থেকে শুটিংয়ে যোগ দেবেন শাকিব খান। বাংলাদেশের অংশ শেষ হলে পুরো টিম পাড়ি জমাবে শ্রীলঙ্কায়। সেখানে ছবির বড় একটি অংশের শুটিং হবে।

অন্যদিকে শাকিব খানের সাবেক সহশিল্পী ও জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসও ফিরছেন বড় পর্দায় নতুন রূপে। নির্মাতা কামরুল হাসান ফুয়াদ নির্মাণ করছেন থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’। নতুন বছর উপলক্ষে প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম পোস্টার। সেখানে রক্তমাখা মুখ ও রহস্যময় লুকে ধরা দিয়েছেন অপু বিশ্বাস। এটি তার দীর্ঘ ক্যারিয়ারে একেবারেই নতুন অভিজ্ঞতা।

এই সিনেমায় প্রথমবারের মতো অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সজল। নির্মাতা কামরুল হাসান ফুয়াদ বলেন,দর্শকরা ‘দুর্বার’ ছবিতে অপু বিশ্বাসকে একেবারেই ভিন্ন রূপে দেখতে পাবেন। এটি তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র।

জানা যায়, ইতোমধ্যে সিনেমাটির প্রায় ৪০ শতাংশ শুটিং শেষ হয়েছে। ২০২৩ সালের পর বড় পর্দায় নিয়মিত দেখা না গেলেও ২০২৬ সালে ‘দুর্বার’ দিয়ে অপু বিশ্বাসের জোরালো প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলছে। নতুন সহশিল্পী সজলকে নিয়ে সন্তুষ্ট অপু বিশ্বাসও। তিনি সজলের অভিনয় ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন।

 



রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ad300