| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ধর্মেন্দ্রর স্মরণসভায় জোকার আখ্যা পেলেন করণ জোহর

  • প্রকাশের সময় : 30-11-2025 | 05:03 PM
ধর্মেন্দ্রর স্মরণসভায় জোকার আখ্যা পেলেন করণ জোহর
ad728
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর স্মরণসভায় যোগ দিতে গিয়ে তীব্ৰ সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় পরিচালক ও প্রযোজক করণ জোহর। অনুষ্ঠানের বাইরে তাঁর গাড়িতে বসে হাসিমুখে ফোনে কথা বলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের ক্ষোভ উথলে ওঠে।

স্মরণসভার মতো গভীর ও আবেগঘন মুহূর্তে করণের এমন আচরণকে অনেকেই অসম্মানজনক বলে দাবি করেছেন। ভিডিওতে তাঁর নিরুদ্বেগ হাসি দেখে অসংখ্য ব্যবহারকারী তাঁকে জোকার, নির্লজ্জ বলে সমালোচনা করেছেন। 


গত ২৪ নভেম্বর প্রয়াত হন ধর্মেন্দ্র। এরপর মুম্বাইয়ের একটি অভিজাত হোটেলে সানি দেওল ও ববি দেওলের আয়োজনে একটি স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাহরুখ খান, সালমান খান, রেখা, ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো প্রথম সারির তারকারা উপস্থিত ছিলেন।

তবে করণ জোহরকে গাড়ি থেকে নামার সময় হাসিমুখে ফোনে কথা বলতে দেখে অসন্তুষ্ট হন বহু নেটিজেন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটির মন্তব্যের ঘরে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, স্মরণসভায় এসে এমন নির্লজ্জের মতো হাসার কোনো মানে হয় না।

আরেকজন মন্তব্য করেছেন, করণ জোহরের সাজসজ্জা দেখে মনে হচ্ছে না তিনি কারও শেষ বিদায়ের অনুষ্ঠানে যাচ্ছেন বরং যেন কোনো ককটেল পার্টিতে উপস্থিত হয়েছেন। তবে এই সমালোচনা নিয়ে করণ জোহর এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।




গণসংযোগের সময় বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ: অভিযোগের তীর জামায়া

গণসংযোগের সময় বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ: অভিযোগের তীর জামায়া

ad300