| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন নোরা ফাতেহি

  • প্রকাশের সময় : 22-12-2025 | 12:05 AM
ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন নোরা ফাতেহি
ad728
ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে মুম্বাইয়ে ডিজে ডেভিড গেটার একটি কনসার্টে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার বিকেলে নোরা সানবার্ন ফেস্টিভ্যালে যোগ দিতে যাচ্ছিলেন, তখন এক মদ্যপ চালক দ্রুতগতিতে এসে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির জানালা ক্ষতিগ্রস্ত ও নোরার মাথায় প্রচণ্ড আঘাত পান। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বড় কোনো চোট না থাকলেও তিনি মাথায় আঘাত পেয়েছেন।

দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর সামাজিকমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে  নোরা লেখেন, আজ দুপুরে আমি একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একজন মদ্যপ ব্যক্তি আমার গাড়িকে ধাক্কা দেয়। ধাক্কা এতটাই জোরালো ছিল যে আমার মাথা জানালার কাচে গিয়ে লাগে।

বড় কোনো বিপদ না হওয়ায় তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নোরা লেখেন, আমি বেঁচে আছি এবং সুস্থ আছি।আহত হওয়া সত্ত্বেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সানবার্ন ফেস্টিভ্যালে ডিজে ডেভিড গেটার সঙ্গে মঞ্চে মাতিয়েছেন তিনি।

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নিয়ে ক্ষোভ প্রকাশ করে নোরা বলেন, আমি কখনোই মদ বা নেশাজাতীয় দ্রব্যের পক্ষে নই। ২০২৫ সালে এসেও মানুষ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে, এটা অবিশ্বাস্য। দয়া করে কেউ মদ্যপান করে গাড়ি চালাবেন না।

মুম্বাই পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালককে চিহ্নিত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।




হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল

হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল

ad300