| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

হাসিনাকে ছাড়াও ভারতের সাথে সুসম্পর্ক সম্ভব: মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : 02-02-2026 | 06:59 PM
হাসিনাকে ছাড়াও ভারতের সাথে সুসম্পর্ক সম্ভব: মির্জা ফখরুল
ad728
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাকে বাদ দিয়েই ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব। ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য উইক'-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশের বর্তমান রাজনীতি, আগামী নির্বাচন এবং পররাষ্ট্রনীতি নিয়ে দলের অবস্থান পরিষ্কার করেন। তিনি স্পষ্ট জানান, নির্বাচনে জিতলে জাতীয় সরকার গঠন করলেও সেখানে জামায়াতে ইসলামীকে রাখা হবে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত ওই সাক্ষাৎকারে মির্জা ফখরুল জানান, ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে শেখ হাসিনা কোনো অপরিহার্য ফ্যাক্টর নন। বরং তার আমলেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। ভারতের সাথে তিস্তা পানি বণ্টন, সীমান্ত হত্যা বন্ধ এবং বাণিজ্যিক বৈষম্য দূর করার ওপর তিনি জোর দেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে ফখরুল বলেন, দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। বিএনপি জয়ী হলে আন্দোলনে সাথে থাকা দলগুলোকে নিয়ে 'জাতীয় সরকার' গঠন করবে। তবে সেখানে জামায়াতে ইসলামীর কোনো জায়গা নেই বলে তিনি স্পষ্ট ঘোষণা দেন। ছাত্রদের দল এনসিপির সাথে জোট না হওয়া প্রসঙ্গে তিনি জানান, অবাস্তব আসন দাবির কারণেই সমঝোতা সম্ভব হয়নি।

আওয়ামী লীগের নির্বাচনে অনুপস্থিতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা দলে বিকল্প নেতৃত্ব তৈরি না করায় দলটি এখন সংকটে, যা নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না। অন্যদিকে, আঞ্চলিক উন্নয়নের স্বার্থে পাকিস্তানের সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা থাকলেও একাত্তরের গণহত্যার জন্য দেশটিকে ‘অবশ্যই ক্ষমা চাইতে হবে’ বলে পুনর্ব্যক্ত করেন তিনি।

ফখরুল মনে করেন, দুই দেশের সম্পর্ক হতে হবে পারস্পরিক আস্থা ও সার্বভৌমত্বের ভিত্তিতে। ক্রিকেট বা ছোটখাটো ইস্যুতে উত্তেজনা সৃষ্টি না করে দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানে আলোচনার আহ্বান জানান তিনি।




বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছে ১৬ দেশ, পাঠাচ্ছে ৫৭ পর্যবেক্

বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছে ১৬ দেশ, পাঠাচ্ছে ৫৭ পর্যবেক্

ad300