| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ভয়াবহ দুর্ঘটনার কবলে বিজয় দেবরাকোন্ডা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (৬ অক্টোবর) সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলার এনএইচ-৪৪ (হায়দরাবাদ-বেঙ্গালুরু হাইওয়ে)-তে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

  • প্রকাশের সময় : 07-10-2025 | 08:24 PM
ভয়াবহ দুর্ঘটনার কবলে বিজয় দেবরাকোন্ডা
ad728
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৬ অক্টোবর) সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলার এনএইচ-৪৪ (হায়দরাবাদ-বেঙ্গালুরু হাইওয়ে)-তে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা বিজয় অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থী থেকে তেলেঙ্গানার হায়দরাবাদ যাচ্ছিলেন। পথিমধ্যে আরেকটি গাড়ি পেছন থেকে তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে তাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত গাড়ির কোনো আরোহী হতাহত হননি।

এ ঘটনায় অভিনেতার গাড়িচালক স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। মামলা দায়েরের পর তদন্ত শুরু করেছে পুলিশ। আর দুর্ঘটনার পর বিজয় ও তার পরিবারের সদস্যরা নিরাপদে হায়দরাবাদে পৌঁছেছেন।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। ফলে কিছুক্ষণ পরই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ঠিক থাকার কথা জানান অভিনেতা বিজয়। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, সব ঠিক আছে। গাড়িটি ধাক্কা খেয়েছে, তবে আমরা সবাই ভালো আছি। নিরাপদে ফিরেছি।

এ তারকা আরও লিখেছেন, আমার মাথাব্যথা করছে। তবে বিরিয়ানি খেয়ে ঘুম দিলে এমন কিছু নেই, যা ঠিক হবে না। আর তোমাদের সবার প্রতি আমার আলিঙ্গন ও ভালোবাসা। দুর্ঘটনার খবর নিয়ে চাপ নেওয়ার কিছু নেই।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই গোপনে অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সেরেছেন বিজয়। এতে দুই পরিবারের সদস্য এবং তারকাদের ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। সূত্র বলছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তবে বাগদান নিয়ে এখনো তাদের কারও কাছ থেকে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি।



বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তিতে বছরে ১৩২৭ কোটি টাকা রাজস্ব হা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তিতে বছরে ১৩২৭ কোটি টাকা রাজস্ব হা

ad300