| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

মাঝে মাঝে ভুলেই যাই আমি বিবাহিত: তাপসী পান্নু

  • প্রকাশের সময় : 22-02-2026 | 05:36 PM
মাঝে মাঝে ভুলেই যাই আমি বিবাহিত: তাপসী পান্নু
ad728
বিয়ের পর জীবন কতটা বদলেছে, তা নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও দাম্পত্য নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। অলিম্পিক পদকজয়ী ডেনিশ ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বো-র সঙ্গে ঘর বাঁধলেও তাপসীর দাবি, তার জীবন আগের মতোই চলছে এবং মাঝে মাঝে তিনি বিয়ের বিষয়টি প্রায়ই ভুলে যান। 

সাক্ষাৎকারে তাপসী পান্নু আরও জানান, বিয়ের পর তার জীবনে কোনো পরিবর্তন আসেনি বা একে তিনি আলাদা কোনো বোঝা মনে করেন না। দীর্ঘ এক দশকের প্রেমের সম্পর্কের পর বিয়ে করায় তাকে নতুন কোনো পরিস্থিতির চাপ নিতে হয়নি। 

তাপসী বলেন, আমি মাঝে মাঝে ভুলেই যাই যে আমি বিবাহিত। জীবনের চাকা ঠিক আগের গতিতেই চলছে। বিয়ের আগে আমার একটাই শর্ত ছিল, আমাদের রসায়ন যেন কোনোভাবেই বদলে না যায়। 

২০১৩ সালে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাথিয়াস বো-র সঙ্গে প্রথম দেখা হয় তাপসীর। এরপর দীর্ঘ ১১ বছর তারা প্রেমের সম্পর্ক গোপন রেখেছিলেন। ২০২৪ সালের মার্চ মাসে ভারতের উদয়পুরে অত্যন্ত ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি। বিয়ের খবরটি শুরুতে গোপন থাকলেও পরে সামাজিকমাধ্যমে তাদের ছবি ও ভিডিও ছড়িয়ে ।

ক্যারিয়ারের শুরু থেকেই ছক ভাঙা চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত তাপসী। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘আসসি’। অনুভব সিনহা পরিচালিত এই সিনেমাটি মুক্তির পর থেকেই সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও নিজের শর্তে কাজ করে যেতে চান এই অভিনেত্রী।



আগামী  নির্বাচন হবে শান্তিপূর্ণ : ডিএমপি কমিশনার

আগামী নির্বাচন হবে শান্তিপূর্ণ : ডিএমপি কমিশনার

ad300