| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

মারা গেছেন ভারতীয় অভিনেত্রী শ্রাবণী

  • প্রকাশের সময় : 29-12-2025 | 07:40 PM
মারা গেছেন ভারতীয় অভিনেত্রী শ্রাবণী
ad728
ভারতীয় ছোটপর্দার বর্ষীয়ান অভিনেত্রী শ্রাবণী বণিক মারা গেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‘রাঙা বউ’ ও ‘সোহাগ চাঁদ’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তিনি অভিনয় করছ্নে।  

দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যানসার এবং মেটাস্টেসিসে ভুগছিলেন অভিনেত্রী। গত মাসে অভিনেত্রীর চিকিৎসার জন্য অনুরাগীদের কাছে হাত পেতেছিলেন তার ছেলে অচ্যুত আদর্শ।

অভিনেত্রীর মৃত্যুর পর ভারতীয় গণমাধ্যমকে পরিচালক বাবু বণিক বলেন, শ্রাবণীর মৃত্যুতে আমরা স্তম্ভিত। অনেকদিনের বন্ধু আমরা। শেষ সময়টা খুব কষ্ট পেয়েছে। কাজ থেকেও অনেকদিন দূরে ছিল। ভাবতেই পারছি না শ্রাবণী আর নেই। হাসপাতালেই আছি সকাল থেকে। আজ বিকেলের শেষকৃত্য হবে।

ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্‌ম কেটোতেও তাঁর মায়ের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের আবেদন জানিয়ে লেখেন, আমি আমার মা শ্রাবণী বণিকের জন্য অর্থ সংগ্রহ করছি। আমার মা ফুসফুস ক্যানসার এবং মেটাস্টেসিসে ভুগছেন। পরিবার চিকিৎসার জন্য প্রয়োজনীয় মোট অর্থ সংগ্রহের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। কিন্তু সমস্ত চিকিৎসা খরচ বহন করতে আরও ১২ লাখ টাকা প্রয়োজন।

অচ্যুত আরও লিখেছিলেন, যেহেতু এই বিশাল পরিমাণ অর্থ সংগ্রহ করা সময় সাপেক্ষে ব্যাপার, তাই আপনাদের সবার কাছে সাহায্যের অনুরোধ জানাচ্ছি। আপনারা প্রত্যেকে যদি অল্প সাহায্য নিয়েও এগিয়ে আসেন সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের সাহায্যের জন্য কৃতজ্ঞ থাকব।

প্রসঙ্গত, শ্রাবণী অভিনীত উল্লেখযোগ্য ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে, ‘লালকুঠি’, ‘রাঙা বউ’, ‘গোধূলী আলাপ’, ‘সোহাগ চাঁদ’, ‘আলো'।



ছেলে তো রাজনীতি করে না,কেন পুড়িয়ে মারল:  মায়ের প্রশ্ন

ছেলে তো রাজনীতি করে না,কেন পুড়িয়ে মারল: মায়ের প্রশ্ন

ad300