| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

যাদের খেয়েদেয়ে কাজ নেই তারাই ট্রোল করে : শ্রাবন্তী

  • প্রকাশের সময় : 14-03-2026 | 05:48 PM
যাদের খেয়েদেয়ে কাজ নেই তারাই ট্রোল করে : শ্রাবন্তী
ad728
এবার এক ভিন্ন রূপ নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে আসছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ৬৫ বছর বয়সি গিরিজাবালা সান্যালের চরিত্রে তাকে দেখা যাবে ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজে। অভিনয় জীবনের ৩০ বছরে এমন চ্যালেঞ্জিং চরিত্র এক বড় আশীর্বাদ বলে মনে করছেন অভিনেত্রী। 

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’ এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, এই চরিত্রের প্রয়োজনে তাকে ওজন বাড়াতে হয়েছে। কোনো বাড়তি মেকআপ বা প্রস্থেটিক ছাড়াই গিরিজাবালা সান্যাল হয়ে উঠেছেন তিনি। শ্রাবন্তীর মতে, বাণিজ্যিক ছবির নায়িকার বাইরে নিজেকে নতুনভাবে প্রমাণ করার এটি একটি বড় সুযোগ।
ওজন বাড়ানো ও ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই ট্রোলিংয়ের শিকার হতে হয় শ্রাবন্তীকে।

এই প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই খেয়েদেয়ে কাজ না পেয়ে নেতিবাচক মন্তব্য করেন। এতদিন এড়িয়ে চললেও এখন বিষয়টি সীমা ছাড়িয়ে গিয়েছে, তাই প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছি। তিনি মনে করেন, কাজে টিকে থাকতে হলে মানসিক শান্তি বজায় রাখা জরুরি। অভিনয়ের পাশাপাশি খুব শীঘ্রই প্রযোজনায় আসার ইচ্ছা প্রকাশ করেছেন শ্রাবন্তী।

থ্রিলার বা রোমান্টিক ঘরানার সিনেমা বানানোর পরিকল্পনা থাকলেও বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত থাকায় বিস্তারিত ভাবার সময় পাচ্ছেন না। তবে প্রযোজনা যে তিনি করবেন, তা নিশ্চিত করেছেন। 

এ ছাড়া ভালো প্রস্তাব পেলে হিন্দি ওটিটিতেও কাজ করতে আগ্রহী তিনি। দীর্ঘ ৩০ বছরের ক্যারিয়ারে শ্রাবন্তী এখন আর কেবল নাচ-গানের চরিত্রে সীমাবদ্ধ থাকতে চান না। তিনি এমন চরিত্রে অভিনয় করতে চান যা ফুটিয়ে তুলতে পরিশ্রমের প্রয়োজন হয়। নিজেকে প্রতিনিয়ত ভেঙে নতুন করে গড়ার খিদে এখনো তাঁর মাঝে প্রবল।