| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শাহরুখ খানের হাতে উঠল সেরা অভিনেতার পুরস্কার

  • প্রকাশের সময় : 25-09-2025 | 01:11 AM
শাহরুখ খানের হাতে উঠল সেরা অভিনেতার পুরস্কার
ad728
বলিউড বাদশা শাহরুখ খানের ৩৩ বছরের অভিনয় ক্যারিয়ার। তিন দশক ধরে বলিউডে রাজ করছেন তিনি। বিশ্বজুড়ে অগণিত পুরস্কার ও সম্মাননায় ভূষিত হলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল অধরা। অবশেষে ২০২৫ সালে সেটাও হাতে তুলে নিলেন শাহরুখ। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞানভবনে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতা হিসেবে কিং খানের হাতে পুরস্কার তুলে দিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এ সময় শাহরুখের পরনে ছিল আদ্যোপান্ত কালো বন্ধ-গলা শেরওয়ানি। চোখে রোদচশমা। 
শাহরুখের এই প্রাপ্তিতে উচ্ছ্বসিত স্ত্রী গৌরী খান। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। গৌরী লেখেন,‘কি অসাধারণ যাত্রা ছিল তোমার (শাহরুখ খান)। জাতীয় পুরস্কার জয়ের জন্য অভিনন্দন।’  

এদিকে পুরস্কার গ্রহণ করার জন্য শাহরুখকে মঞ্চে ডাকার সময় তাকে ‘কিং অব আর্টস’ বলে সম্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় জাজু।

পরিচয়মূলক বক্তব্যে শাহরুখকে নিয়ে জাজু বলেন, “যার হাসি সীমান্ত পেরিয়ে যায়, যার সংলাপ আমাদের যৌথ ভাষার অংশ হয়ে গেছে, তিনি আজ তার প্রথম জাতীয় পুরস্কার পেলেন। দিল্লির থিয়েটার থেকে বিশ্ব তারকা হয়ে ওঠার পথটাই নিজেই এক গল্প। ম্যায় কৌন হুঁ, ক্যা হুঁ, বা সির্ফ জওয়ান হুঁ- এর উত্তর একটাই, তিনি শুধু জাতীয় পুরস্কার জয়ী নন, তিনি ‘কিং অব আর্টস’।” 

এর আগে আগস্টেই চলতি বছরের জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশ্যে এসেছিল। সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত হলেন বিক্রান্ত ম্যাসিও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন রানি মুখার্জি।