| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ইরানে প্রাণহানি ২ হাজার ছুঁইছুঁই: রণকৌশল সাজাচ্ছে ট্রাম্প প্রশাসন

  • প্রকাশের সময় : 13-01-2026 | 05:54 PM
ইরানে প্রাণহানি ২ হাজার ছুঁইছুঁই: রণকৌশল সাজাচ্ছে ট্রাম্প প্রশাসন
ad728
ইরানে দুই সপ্তাহ ধরে চলা নজিরবিহীন বিক্ষোভ ও সহিংসতায় নিরাপত্তা কর্মীসহ প্রায় ২ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন বলে স্বীকার করেছেন দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তা। প্রথমবারের মতো তেহরানের পক্ষ থেকে হতাহতের এত বড় সংখ্যা নিশ্চিত করা হলো। এদিকে পরিস্থিতি পর্যালোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দল হোয়াইট হাউজে জরুরি বৈঠকে বসছে, যেখানে ইরানের ওপর সম্ভাব্য সামরিক বা সাইবার হামলার বিকল্পগুলো নিয়ে আলোচনা হবে।

ইরানি ওই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বিক্ষোভকারী ও নিরাপত্তাকর্মীদের এই মৃত্যুর পেছনে 'সন্ত্রাসীরা' দায়ী। ১৯৭৯ সালের বিপ্লবের পর এমন অস্থিরতা ইরান আর দেখেনি। তেহরান এই পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযুক্ত করলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, গত তিন সপ্তাহে অন্তত ছয় শতাধিক বিক্ষোভকারী সরকারি বাহিনীর হাতে নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, তারা ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আগ্রহী হলেও যেকোনো যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি রেখেছন।

অন্যদিকে, পেন্টাগন কর্মকর্তারা ট্রাম্পকে ইরানের ওপর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা, সাইবার অভিযান এবং মনস্তাত্ত্বিক প্রচারণার মতো বেশ কিছু সামরিক ও গোয়েন্দা পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন। সোমবার ট্রাম্প ঘোষণা করেছেন যে, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই অর্থনৈতিক চাপের পাশাপাশি সামরিক পদক্ষেপের হুমকি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। আজকের হোয়াইট হাউজ বৈঠকে ট্রাম্প সরাসরি উপস্থিত না থাকলেও তার নিরাপত্তা দল চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।




সর্বশেষ সংবাদ
পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে ৭১ হাজার পুলিশ

পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে ৭১ হাজার পুলিশ

ad300