| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা: লেবাননের হুঁশিয়ারি

  • প্রকাশের সময় : 28-02-2026 | 04:25 PM
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা: লেবাননের হুঁশিয়ারি
ad728
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও পারমাণবিক সক্ষমতা ধ্বংসের লক্ষ্যে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। লেবানন এই সংঘাত থেকে নিজেদের দূরে রাখার ঘোষণা দিলেও রাশিয়া ও নরওয়ে এই হামলার কড়া সমালোচনা করেছে। বিশেষ করে রাশিয়া এই অভিযানকে যুক্তরাষ্ট্রের একটি 'কৌশলগত প্রতারণা' হিসেবে অভিহিত করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অঙ্গীকার অনুযায়ী তেহরানের সামরিক শক্তি গুঁড়িয়ে দিতে ইরানে বড় ধরনের যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবারের এই আকস্মিক হামলার পর পুরো অঞ্চলে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে। মার্কিন প্রশাসনের দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখতেই এই 'প্রতিরোধমূলক' অভিযান।

হামলার প্রতিক্রিয়ায় লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, লেবাননের নিরাপত্তা ও জাতীয় ঐক্য বিঘ্নিত হয়—এমন কোনো সংঘাতে বৈরুত নিজেকে জড়াবে না। দেশকে কোনো সামরিক অভিযানে টেনে নেওয়ার প্রচেষ্টাও কঠোরভাবে প্রতিহত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এই হামলার তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেন, শান্তিদূত (যুক্তরাষ্ট্র) আবারও তার আসল চেহারা দেখাল। ইরানের সঙ্গে সব আলোচনা ছিল আসলে হামলার প্রস্তুতির আড়াল মাত্র। যুক্তরাষ্ট্রের চেয়ে পারস্য সাম্রাজ্যের কয়েক হাজার বছরের প্রাচীন ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি এক রহস্যময় মন্তব্যও করেন।

অন্যদিকে, নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইডে এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, 'প্রতিরোধমূলক হামলা'র যে যুক্তি ইসরায়েল দিচ্ছে, তার জন্য কোনো তাৎক্ষণিক বা আসন্ন হুমকির প্রমাণ নেই। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই হামলার পর বিশ্বজুড়ে কূটনৈতিক ও সামরিক মহলে ব্যাপক অস্থিরতা শুরু হয়েছে।




সর্বশেষ সংবাদ