| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের শোকবার্তা

  • প্রকাশের সময় : 30-12-2025 | 08:41 PM
খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের শোকবার্তা
ad728
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারত, পাকিস্তানসহ শোক জানিয়েছে  বিভিন্ন দেশ। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার শোক ও সমবেদনা জানান।
 

ইউরোপীয় ইউনিয়ন শোক বার্তায় বলা হয়েছে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
 

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি ২০১৫ সালে ঢাকায় তার সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা স্মরণ করি। আমরা আশা করি, তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে পথ দেখাবে।
 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

মঙ্গলবার (৩০ ডি‌সেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় ইসহাক দার লেখেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। সেই সঙ্গে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

ইসহাক দার বলেন, মহান আল্লাহতাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দেন। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী সরকারপ্রধান, সাবেক ফার্স্ট লেডি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জার্মান দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে।
 

এ ছাড়া ঢাকার জার্মান দূতাবাস এক শোকবার্তায় জানায়, দীর্ঘ সরকারি জীবনে বেগম জিয়া বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জার্মানি কয়েক দশক ধরে তার সঙ্গে তার সম্পর্কের কথা স্মরণ করে, যার মধ্যে রয়েছে ২০০৪ সালে ঢাকা সফরের সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোশকা ফিশারের সঙ্গে তার সাক্ষাৎ, পাশাপাশি ২০১১ সালে তার রাষ্ট্রীয় সফরের সময় জার্মান রাষ্ট্রপতি ক্রিশ্চিয়ান উলফের সঙ্গে তার সাক্ষাৎ। তিনি বছরের পর বছর ধরে সিনিয়র জার্মান প্রতিনিধিদের সঙ্গে অন্য উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছিলেন। এই ক্ষতির মুহূর্তে জার্মানি জাতীয় জীবনে তার অবদানকে সম্মান জানায় এবং তার পরিবার, তার দল এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানায়। আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব বজায় রাখতে জার্মানি প্রতিশ্রুতিবদ্ধ।
 

শোক বার্তায় যুক্তরাষ্ট্র জানায়, খালেদা জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে।
 

এদিকে কানাডা সরকার খালেদা জিয়ার পরিবার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানায়। কানাডা আশা করে যে তার পরিবার এই কঠিন সময়ে শক্তি এবং সান্ত্বনা খুঁজে পাবে।
 




আমরা ট্রানজিশনাল পিরিয়ডে আছি,গণতন্ত্র ফেরানোই চ্যালেঞ্জ: ফখর

আমরা ট্রানজিশনাল পিরিয়ডে আছি,গণতন্ত্র ফেরানোই চ্যালেঞ্জ: ফখর

ad300