| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

গাজায় ইসরাইলি তাণ্ডব, নিহত ৭০ হাজার,ইউরোপজুড়ে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলের সামরিক হামলা অব্যাহত রয়েছে। ফলে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরালি বাহিনীর আগ্রাসনে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণায় এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের জাতিহত্যামূলক যুদ্ধের নিন্দা জানিয়ে গতকাল শনিবার ইউরোপের বিভিন্ন শহরে লাখো মানুষ বিক্ষোভ করেছেন

  • প্রকাশের সময় : 01-12-2025 | 12:30 AM
গাজায় ইসরাইলি তাণ্ডব, নিহত  ৭০ হাজার,ইউরোপজুড়ে বিক্ষোভ
ad728
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলের সামরিক হামলা অব্যাহত রয়েছে। ফলে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা।২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরালি বাহিনীর আগ্রাসনে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।

স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণায় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপত্যকাজুড়ে কমপক্ষে ৭০ হাজার ১০০ জন নিহত হয়েছে। একইসময়ে আহত হয়েছেন আরও ১ লাখ ৭০ হাজার ৯০০ জনেরও বেশি। গত অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও গাজায় ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের জাতিহত্যামূলক যুদ্ধের নিন্দা জানিয়ে গতকাল শনিবার ইউরোপের বিভিন্ন শহরে লাখো মানুষ বিক্ষোভ করেছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বৈশ্বিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। জাতিসংঘের আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসকে কেন্দ্র করে এই বিক্ষোভ হয়। যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় এই বিক্ষোভ হলো।


গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রধান সড়কগুলোতে আনুমানিক ৫০ হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভকারীরা ‘গাজা, গাজা; প্যারিস তোমার সঙ্গে আছে’ এবং ‘প্যারিস থেকে গাজা, প্রতিরোধ’ স্লোগান দেন। তাঁরা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ইসরায়েলি ‘জাতিহত্যার’ নিন্দা জানান।
প্রায় ৮০টি বেসরকারি সংস্থা, ইউনিয়ন ও রাজনৈতিক দল এই বিক্ষোভের আয়োজন করে। এগুলোর একটি ফ্রান্স প্যালেস্টাইন সলিডারিটি অ্যাসোসিয়েশন। সংগঠনটির প্রধান তুয়াইলোঁ যুদ্ধবিরতিকে ‘শুভংকরের ফাঁকি’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইসরায়েল প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। মানবিক সহায়তা আটকে দিচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানিয়েছেন, সকালে আল-ফারাবি স্কুলের কাছে একদল বেসামরিক নাগরিকের ওপর ড্রোন বোমা হামলা চালায় ইসরাইলি বাহিনী। এসময় দুইভাই জুমা ও ফাদি তামের আবু আসি নিহত হন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ড্রোনের হামলায় গুরুতর আহত দুই ছেলেকে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।

গাজার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত মাসে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে ৫৩৫টি ইসরাইলি হামলা রেকর্ড করা হয়েছে।

এদিকে অধিকৃত পশ্চিম তীরের তুবাস গভর্নরেটে বুধবার থেকে শুরু হওয়া ইসরাইলি অভিযান আরোও তীব্র হয়েছে। স্থানীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই অভিযানে ২০০-এর বেশি ফিলিস্তিনি আহত হন।

তাদের মধ্যে ৭৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। তুবাস শহর এবং আশেপাশের গ্রাম আক্কাবা ও তায়াসিরে অভিযান চালায় ইসরাইলি সেনারা। গত চার দিনে অনেক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এছাড়া অন্যান্য এলাকায় ক্বালকিলিয়া, জেনিন ও নাবলাসে আরও নয়জনকে আটক করা হয়।



গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ একনেকে ১২ প্রকল্পের অনুমোদন

গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ একনেকে ১২ প্রকল্পের অনুমোদন

ad300