| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ট্রাম্পের বিরুদ্ধে ১০ লাখ ডলার জরিমানার নির্দেশ আদালতের

  • প্রকাশের সময় : 27-11-2025 | 07:54 PM
ট্রাম্পের বিরুদ্ধে ১০ লাখ ডলার জরিমানার নির্দেশ আদালতের
ad728
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা দায়ের করায় ডোনাল্ড ট্রাম্প ও তাঁর সাবেক আইনজীবী আলিনা হাব্বাকে আরোপিত ১০ লাখ ডলার জরিমানা বহাল রেখেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

২০২৩ সালে একটি ডিস্ট্রিক্ট কোর্টও একই মামলাটি খারিজ করে দিয়েছিল এবং জানিয়েছিল, মামলা করা হয়নি ন্যায্য উদ্দেশ্যে। আপিল বেঞ্চের রায় অনুযায়ী, ডিস্ট্রিক্ট কোর্ট জরিমানা আরোপে কোনো ক্ষমতার অপব্যবহার করেনি এবং প্রেসিডেন্টের আইনগত যুক্তি দুর্বল ছিল। রায়টি লিখেছেন প্রধান বিচারপতি উইলিয়াম প্রাইয়ার জুনিয়র, সঙ্গে যুক্ত হয়েছেন দুই সহ-নির্ধারক বিচারপতি অ্যান্ড্রু ব্রাশার ও এম্ব্রি কিড।

তিন বিচারকের সমন্বয়ে গঠিত আদালত মন্তব্য করেছে, প্রেসিডেন্ট ও তার আইনজীবী হিলারি ক্লিনটনসহ রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে যে মামলা করেছিলেন, তা সম্পূর্ণ ফ্রিভোলাস বা ভিত্তিহীন।

প্রেসিডেন্টের আইনজীবী দলের একজন মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি তারা ‘ন্যায্য ও সঠিক ফল পর্যন্ত’ অনুসরণ করবেন।

আলিনা হাবা, যিনি ট্রাম্পের ইলেকশন-পূর্বকালীন আইনজীবী ছিলেন, পরে নিউ জার্সির ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি হিসেবে নিয়োগ পান। তবে এই বছরের আগস্টে এক ফেডারেল বিচারক বলেছেন, হাবা বৈধ ক্ষমতা ছাড়াই দায়িত্ব পালন করেছিলেন।

উল্লেখ্য, ২০২২ সালে ট্রাম্প একদল ডেমোক্র্যাট ও সাবেক এফবিআই পরিচালক জেমস কমিসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা করেন। তিনি অভিযোগ করেন, তারা ২০১৬ সালের নির্বাচনে তার সঙ্গে রাশিয়ার যোগসাজশের মিথ্যা কাহিনী তৈরি করতে ষড়যন্ত্র করেছিলেন। ওই মামলা ডিস্ট্রিক্ট কোর্ট খারিজ করে দেন এবং ট্রাম্প ও হাবা ও তাদের আইন প্রতিষ্ঠানকে ৯ লাখ ৩৭ হাজার ৯৮৯ ডলার জরিমানা করা হয়। বিচারকের মন্তব্য ছিল, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা একটি ভিত্তিহীন মামলা।



শেখ হাসিনার রায় ঘিরে দেশে আতঙ্ক বিরাজ করছে: মির্জা ফখরুল

শেখ হাসিনার রায় ঘিরে দেশে আতঙ্ক বিরাজ করছে: মির্জা ফখরুল

ad300