দীর্ঘ ১৭ বছর পরে আগামীকাল বৃহষ্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান: তাকে সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। তারেক রহমানের ফ্লাইট আজ বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিমানটি কালকে বৃহষ্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২ টা নাগাদ দেশের মাটি স্পর্শ করবে। তাকে স্বাগত ও সংবর্ধনা জানাতে ইতিমধ্যে একটি কমিটি গঠন করে বিএনপি। তিনশ ফিট এলাকায় তৈরি করা হয়েছে সংবর্ধনা মঞ্চ। প্রায় ১০ লাখ নেতা কর্মী সারা দেশ থেকে সেখানে হাজির হয়ে তারেক রহমানকে স্বাগত জানাবেন বলে দলটি মনে করছে। এদিকে দলীয়ভাবে তিন স্থরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ডিএমপি র্যাব, সেনাসহ প্রায় কয়েক হাজার আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর পরে আগামীকাল বৃহষ্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান: তাকে সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। তারেক রহমানের ফ্লাইট আজ বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিমানটি কালকে বৃহষ্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২ টা নাগাদ দেশের মাটি স্পর্শ করবে। তাকে স্বাগত ও সংবর্ধনা জানাতে ইতিমধ্যে একটি কমিটি গঠন করে বিএনপি। তিনশ ফিট এলাকায় তৈরি করা হয়েছে সংবর্ধনা মঞ্চ। প্রায় ১০ লাখ নেতা কর্মী সারা দেশ থেকে সেখানে হাজির হয়ে তারেক রহমানকে স্বাগত জানাবেন বলে দলটি মনে করছে। এদিকে দলীয়ভাবে তিন স্থরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ডিএমপি র্যাব, সেনাসহ প্রায় কয়েক হাজার আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে বলে জানা গেছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ বিমানের এ নিয়মিত ফ্লাইটে তারেকের সঙ্গে তার পরিবারের সদস্যরাও থাকছেন। বুধবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সালাহউদ্দিন, যিনি তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়কও।
এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনটিকে স্বরণীয় করতে সারাদেশে থেকে ১০ লাখ মানুষ ৩০০ফিটে হাজির হবেন বলে জানা গেছে। প্রতিটি জেলা উপজলা থেকে হাজারে হাজরে নেতাকর্মী বাস ট্রেন, লঞ্জ ও ট্রাকে চেপে একনজর তারেক রহমানকে দেখতে আসবেন এবং তাকে সংবর্ধণা দিবেন বেলে বিএনপির একাধিক সূক্র নিশ্চিত করেছে। এদিকে মঞ্চ থেকে প্যান্ডেল, ব্যারিবেটসহ সব ধরনের অবকাঠামো তৈরি শেষ পথে। চলছে তুলির আঁচর। নিরাপত্তা ব্যবস্থা নজির বিহীন। প্রায় ৫ হাজার নিরাপত্তা বাহিনী সহ গোয়েন্দা বাহিনীরসিদস্যরা আজ বুধবার থেকেই ৩০০ ফুট এলাকা কর্ডন করে রেখেছে। নিয়ন্ত্রিত হয়েছে মানুষসহ যান চলাচল। এদিকে অঘোষিত তিন দিনের ছুটির কারণে রাজধানী থেকে মানুষ যেমন বের হচ্ছেন তেমনি তারেক রহমানের সম্বর্ধণা দিতে রাজধানীতে লাখ মানুষ গতকাল থেকেই এসে অবস্থান করছেন। সব হোটেল মোটেলে সিট নেই। এদিকে বাস ট্রেন,মেট্রোতে ব্যাপক ভিড়। আগামীকাল রাজধানীতে কোন বাস চলানো যাবে কিনা তা নিয়ে ধন্ধে আছেন বলে মনে করছেন না বাস মালিক সমিতি। আগামীকাল অন্য এক জনবহুল রাজধানী দেখতে চলেছে নগরবাসী। এদিতক তারেক রহমানের সংবর্ধ
নায় অংশ নিতে ঢাকামুখি সারা দেশ থেকে বিএনপি কর্মীদের গতকাল মঙ্গলবার থেকেই শুরু হয়েছে।
তিনি বলেন, আমাদের নেতা বাংলাদেশ বিমানের এক নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশ সময় মধ্যরাতে হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করে আগামীকাল বৃহষ্পতিবার সকালে সিলেটে যাত্রা বিরতির পর বেলা ১১টা ২০মিনিটে ঢাকায় অবতরণ করবেন ইনশাআল্লাহ।
ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। এরপর সড়ক পথে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। যাওয়ার পথে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। ৩৬ জুলাই এক্সপ্রেস ওয়ে অর্থাৎ ৩০০ ফুটে সংক্ষিপ্ত অনুষ্ঠানটির আয়োজন করেছে বিএনপি।
সালাহ উদ্দিন আহমদ বলেন, এটি সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে। সেখানে তিনি দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। এরপর তিনি চলে যাবে এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে তারেক রহমান গুলশান অ্যাভিনিউতে ১৯৬ নম্বর বাসায় যাবেন। এই বাসায় তারেক রহমান থাকবেন।
আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) দ্বিতীয় দিনের কর্মসূচিতে জুমার পর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত এবং সেখান থেকে সড়কপথে সাভারে জাতীয় স্মতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।
এই দুইটি কর্মসূচি চূড়ান্ত হয়েছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, পরদিন তারেক রহমান নিজে ভোটার হতে যা করতে হয়, সেই কাজগুলো করবেন। এছাড়া সেদিন শরীফ ওসমান হাদির কবর জিয়ারত এবং পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে যাবেন। তবে এসব এখনো চূড়ান্ত হয়নি। যথা সময়ে দিনের কর্মসূচি সংবাদমাধ্যমে জানানো হবে।
সালাহউদ্দিন বলেন, আন্তরিক ক্ষমা প্রার্থনা করতে চাই যে, প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তন, এই ঐতিহাসিক আয়োজন বাস্তবায়ন করতে দলের পক্ষ থেকে অনিবার্য অত্যাবশ্যক এবং ন্যূনতম যেসব কর্মসূচি নেওয়া হয়েছে, সেজন্য সৃষ্ট অসুবিধা ও কষ্টের জন্য। আপনারা জানেন, তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না, যা জনদুর্ভোগের কারণ হতে পারে। তিনি রওনা হওয়ার সময় হিথ্রো বিমানবন্দরে প্রবাসী নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি হতে নিষেধ করেছেন।
সালাহউদ্দিন বলেন, বাংলাদেশেও আমাদের কোনো কর্মসূচি যেন জনদুর্ভোগের কারণ না সৃষ্টির করে, সেজন্য আমরা তার নির্দেশনা পালনের আন্তরিক শত চেষ্টার পরেও হয়ত শতভাগ প্রতিপালন করতে পারিনি। তারপরও জনদুর্ভোগের জন্য আমরা অগ্রিম ক্ষমা ও দুঃখ প্রকাশ করছি।
তিনি বলেন, তিনি (তারেক রহমান) স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, তিনি বিমানবন্দর থেকে তার চিকিৎসাধীন গুরুতর অসুস্থ মা বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যেতে চান, তার পিতা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার মাজার জিয়ারতে যেতে চান, তার ভাইয়ের (আরাফাত রহমান কোকো) কবরের পাশে যেতে চান। জনদুর্ভোগ পরিহার করে করতে তিনি সরকারি ছুটির দিনকে তার প্রত্যাবর্তনের দিন হিসেবে নির্ধারণ করেছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকার ‘৩০০ ফুট সড়কের’ অনুষ্ঠানটি কোনো জনসভা নয়, সংবর্ধনা অনুষ্ঠানও নয়। কেবল দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রীসহ দেশের সবার কল্যাণ কামনায় দোয়ার অনুষ্ঠান।
সেই আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না। আমরা এই আয়োজনের কলেবর যত ছোটই রাখতে চাই না কেন, ১৭ বছর ধরে অপেক্ষমান দেশের সব প্রান্ত থেকে আসা নেতাকর্মী সমর্থকদের বাধভাঙ্গা স্রোত নিয়ন্ত্রণের ক্ষমতা আমাদের নেই। তারপরেও আমরা আমাদের কর্মী সমর্থকদের নির্দেশনা দিয়েছি, যেন তাদের বেশির ভাগ কাঞ্চন ব্রিজ ব্যবহার করে অনুষ্ঠানস্থলে আসেন।
বিএনপি চেয়ারপারসনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা একেএম সাইফুল ইসলাম বলেন, আমাদের যে দলগত নিরাপত্তা ব্যবস্থা, সেটা সর্বোচ্চ ব্যবহার করা হবে। এর মধ্যে ক্ষুদ্র একটা অংশ হলো চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।তারপর আমাদের দলীয় নেতাকর্মী এবং সর্বোপরি বাংলাদেশে আপামর জনসাধারণ, এটা হলো আমাদের নিরাপত্তার মূল ভিত্তি। সরকারের তরফ থেকে আমাদেরকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছে ।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সিলেট জেলার কোনো নেতাকর্মী বিমানবন্দরে ভিড় করবেন না। ঢাকায় এলে উনাকে নিয়ে আমরা যে আয়োজনের প্রস্তুতি নিয়েছি, সেখানে তিনি দেশবাসীর উদ্দেশে কথা বলবেন।
সংবাদ সম্মেলনে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির সদস্য মওদুদ হোসেন আলমগীর পাভেল উপস্থিত ছিলেন।