| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নয়াদিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে ঢোকার চেষ্টা

  • প্রকাশের সময় : 24-12-2025 | 12:36 AM
নয়াদিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে ঢোকার চেষ্টা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে আজ সকালে বিক্ষোভ করে একদল উগ্র হিন্দুত্ববাদী
ad728
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিক্ষোভের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বাংলাদেশে সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের নেতৃত্বে হাইকমিশনের বাইরে জড়ো হন উগ্রপন্থিরা। তারা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ ঘিরে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দিল্লি পুলিশ দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

প্রতিবেদন অনুযায়ী, হাইকমিশনের আশপাশের এলাকায় একাধিক স্তরের ব্যারিকেড বসানো হয়। তা সত্ত্বেও কয়েকজন উগ্রপন্থিরা ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করেন বলে জানায় এনডিটিভি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় এবং পুরো এলাকা কড়া নজরদারিতে রাখা হয়।

এনডিটিভির খবরে বলা হয়, সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা সংস্থাগুলো আগে থেকেই সতর্ক ছিল। হাইকমিশন ভবনের চারপাশে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় এবং ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত জনবল প্রস্তুত রাখা হয়।

এর আগে, একই দিন ঢাকায় কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।



খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর কাছে

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর কাছে

ad300