| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নাইজেরিয়ায় বন্দুকধারীদের নৃশংস হামলা, নিহত ৩২

  • প্রকাশের সময় : 15-02-2026 | 04:30 PM
নাইজেরিয়ায় বন্দুকধারীদের নৃশংস হামলা, নিহত ৩২
ad728
নাইজেরিয়ার উত্তরাঞ্চলের বোরগু এলাকার তিনটি গ্রামে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীরা। এতে অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছেন। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি)  এই হামলা চালানো হয়। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পুলিশ সূত্রে না গেছে, হামলাকারীরা গ্রামগুলোতে ঢুকে নির্বিচারে গুলি বর্ষণ করে এবং বেশ কিছু বাড়িঘরে অগ্নিসংযোগ করে। প্রথমে হামলা করা হয় তুঙ্গা-মাকেরি গ্রামে। সেখানে ছয়জন তাদের গুলিতে নিহত হন এবং বেশ কিছু মানুষকে তারা অপহরণ করে নিয়ে যায়। 

এরপর বন্দুকধারীরা কোনকোসো গ্রামে যায়। CNখানে অন্তত ২৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। মানবিক সহায়তা প্রদানকারী কিছু সূত্র বলছে, নিহতের সংখ্যা হয়তো ৩৮ পর্যন্ত পৌঁছাতে পারে।

কোনকোসো গ্রামের বাসিন্দারা বলেন, হামলাকারীরা ভোরের দিকে গ্রামে ঢুকেই পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয় । এরপর নির্বিচারে সাধারণ মানুষের ওপর গুলি চালায় এবং কয়েকজনকে গলা কেটে হত্যা করা হয়। খবর পাওয়া গেছে, পিটসা নামক আরেকটি গ্রামেও হামলা চালানো হয় এবং একটি পুলিশ স্টেশন জ্বালিয়ে দেয়  হামলাকারীরা। 

নাইজেরিয়ার এই অঞ্চলে আইএসআইএস সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী এবং মুক্তিপণ আদায়কারী ডাকাত দলগুলোর সক্রিয়তা গত কয়েক বছরে তীব্র আকার ধারণ করেছে। বোরগু এলাকার ধর্মীয় ও সামাজিক নেতারা ওই অঞ্চলে স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনের জন্য প্রেসিডেন্ট বোলা তিনুবুর কাছে দাবি জানিয়েছেন। 

নাইজেরিয়ার এই নিরাপত্তা সংকট আন্তর্জাতিক মহলেও উদ্বেগের সৃষ্টি করেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করার পর দেশটির ওপর চাপ আরও বেড়েছে। 

যদিও নাইজেরীয় কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বীদের ওপর পরিকল্পিত হামলার বিষয়টি অস্বীকার করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সহিংসতায় খ্রিস্টান ও মুসলিম—উভয় সম্প্রদায়ের মানুষই সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

গত ডিসেম্বরে মার্কিন সামরিক বাহিনী সোকোতো রাজ্যে বিমান হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠীদের দমনের চেষ্টা করলেও উত্তরাঞ্চলে এই ধরনের রক্তক্ষয়ী হামলা অব্যাহত রয়েছে।



সর্বশেষ সংবাদ
নির্বাচনের আগে ব্যক্তিগত অস্ত্র জমা দিতে হবে: স্বরাষ্ট্র উপদ

নির্বাচনের আগে ব্যক্তিগত অস্ত্র জমা দিতে হবে: স্বরাষ্ট্র উপদ

ad300