| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নির্বাচনের আগে ব্যক্তিগত অস্ত্র জমা দিতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগে ব্যক্তিগত অস্ত্র জমা দিতে হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ২০০৯ সালের পর দেওয়া অস্ত্রের লাইসেন্স বর্তমান সরকার নবায়ন করেনি। রবিবার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

  • প্রকাশের সময় : 23-11-2025 | 02:39 PM
নির্বাচনের আগে ব্যক্তিগত অস্ত্র জমা দিতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ad728
নির্বাচনের আগে ব্যক্তিগত অস্ত্র জমা দিতে হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ২০০৯ সালের পর দেওয়া অস্ত্রের লাইসেন্স বর্তমান সরকার নবায়ন করেনি। 

রবিবার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে ব্যক্তিগত অস্ত্র জমা দিতে বলা হয়েছে। ২০০৯ সালের পর দেওয়া অস্ত্রের লাইসেন্স বর্তমান সরকার নবায়ন করেনি।
 
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। নির্বাচন সামনে রেখে পরিস্থিতি অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই।

তিনি ভূমিকম্পের ক্ষেত্রে সতর্ক বলেন, ভূমিকম্পের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। ভূমিকম্পের আর্লি ওয়ার্নিংয়ের ব্যবস্থা নেই। কোনো কোনো দেশে একটি অ্যাপ আছে, যেটি ভূমিকম্প হওয়ার ১০ সেকেন্ড আগে ইন্ডিকেশন দিতে পারে। সে রকম অ্যাপ খোলা যায় কিনা এ বিষয়ে চিন্তাভাবনা চলছে।

তিনি আরও বলেন, আমাদের সবাইকে বিল্ডিং কোড মানতে হবে, নাহলে ভবিষ্যতে আরও খারাপ হওয়ার শঙ্কা আছে। জলাশয় ভরাট করে ফেলা হয়েছে, দাঁড়ানোর জন্য সেভাবে মাঠও নেই। রাজউককে এসব বিষয়ে সজাগ থাকতে হবে।

বিল্ডিং কোড মেনে ভবন তৈরি করার পরামর্শ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একের পর এক ভূমিকম্প হচ্ছে। ছোটখাটো ভূমিকম্পে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস প্রস্তুত। কিন্তু বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, তা বলা যায় না।



আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১০

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১০

ad300