| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নিয়মিত কথা হয় ট্রাম্প-মোদির, শিগগিরই বাণিজ্য চুক্তি হতে পারে

  • প্রকাশের সময় : 06-11-2025 | 01:04 AM
নিয়মিত কথা হয় ট্রাম্প-মোদির, শিগগিরই বাণিজ্য চুক্তি হতে পারে
ad728

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিত যোগাযোগ রাখছেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা দ্রুত এগিয়ে চলছে, যা শিগগিরই চূড়ান্ত হতে পারে বলে দাবি করেছে হোয়াইট হাউস।

 

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আমি জানি প্রেসিডেন্ট (ট্রাম্প) প্রধানমন্ত্রী মোদির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং তারা প্রায়শই কথা বলেন।

 

লেভিট আরও বলেন, দুই পক্ষের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত বিষয়েও নিয়মিত যোগাযোগ রয়েছে। তাঁর কথায়, এই বিষয়ে প্রেসিডেন্ট এবং তাঁর বাণিজ্য দল ভারতের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চালাচ্ছে।

 

প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই দক্ষিণ কোরিয়ায় গিয়ে ট্রাম্প মোদির প্রশংসা করে তাঁকে সবচেয়ে সুদর্শন ব্যক্তি এবং খুব শক্তিশালী বলে মন্তব্য করেছিলেন। তিনি দ্রুতই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি হবে বলেও সেই সময় আশ্বাস দেন।

 

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন যে মোদি স্বয়ং তাঁকে রুশ তেল কেনা বন্ধ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। যদিও দিল্লি এই ফোনকলের ভিত্তিতে ট্রাম্পের এমন দাবিকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছিল। তবে দিপাবলী উপলক্ষে ট্রাম্প মোদিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন।

 




ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ad300