| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ফলাফলের অপেক্ষায় ভারত: জয়সোয়াল

  • প্রকাশের সময় : 12-02-2026 | 07:06 PM
ফলাফলের অপেক্ষায় ভারত: জয়সোয়াল
ad728
বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গতিপ্রকৃতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। তবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষিত না হওয়া পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করবে না নয়াদিল্লি। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, ভোটের ফলাফল এবং জনগণের ম্যান্ডেট দেখার পরই ভারত পরবর্তী পদক্ষেপ বা প্রতিক্রিয়া জানাবে।

রণধীর জয়সোয়াল বলেন, প্রতিবেশী দেশটিতে একটি ‘অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য’ নির্বাচন আয়োজনের পক্ষে ভারতের অবস্থান সবসময়ই স্পষ্ট ছিল। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর এই প্রথম বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাকে ভারতের সংবাদমাধ্যমগুলো বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাস ধরেই ঢাকার রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছে নয়াদিল্লি। বিএনপি প্রধান তারেক রহমান জয়ের ব্যাপারে আশাবাদী হলেও তৃণমূল পর্যায়ে জামায়াতে ইসলামীর শক্তিশালী অবস্থানকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছে যে, নির্বাচনে যারাই বিজয়ী হয়ে সরকার গঠন করুক না কেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থে নয়াদিল্লি ঢাকার সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।