| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

উত্তরাঞ্চলের ৫ জেলায় আবারও বন্যার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান

উজানের ঢল ও টানা ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলায় আবারও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

  • প্রকাশের সময় : 12-07-2026 | 01:42 AM
উত্তরাঞ্চলের ৫ জেলায় আবারও বন্যার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান উত্তরাঞ্চলের ৫ জেলায় আবারও বন্যার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান
ad728
শনিবার (১১ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।

পাউবোর তথ্য অনুযায়ী, আগামী দুই দিনের মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

এর প্রভাবে কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামের সব নদ-নদীর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ধরলা নদীর তালুক শিমুলবাড়ী ও সেতু পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানির উচ্চতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান,

"জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস রয়েছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুর্বল স্থানগুলো মেরামতের কাজও চলছে।"

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে পাউবো। জেলা প্রশাসন জানিয়েছে, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুতসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে। তাই উত্তরাঞ্চলের পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকা ও নদীতীরবর্তী জনগণকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



নির্বাচন সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ,জ্যাকবসনকে প্রধান উ

নির্বাচন সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ,জ্যাকবসনকে প্রধান উ

ad300