| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

গণঅধিকার পরিষদে মেঘনা, হাদির আসনে নির্বাচন

  • প্রকাশের সময় : 28-12-2025 | 08:00 PM
গণঅধিকার পরিষদে মেঘনা, হাদির আসনে নির্বাচন
ad728

নিজস্ব প্রতিবেদক: মেঘনা আলম গণঅধিকার পরিষদের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে ঢাকা-৮ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। রবিবার বিকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মনোনয়ন সংগ্রহ করেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সর্বশেষ ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আবু হানিফ বলেন, মেঘনা আলম ঢাকা-৮ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ আসন থেকে তিনি নির্বাচন করবেন।

গত ২৪ ডিসেম্বর গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মেঘনা জানিয়েছেন, তিনি নির্বাচনকালীন সময় প্রচারণার ক্ষেত্রে কাগজের অপচয় রোধ করতে বড় কোনো পোস্টার বা লিফলেট ব্যবহার করবেন না।

মেঘনা আলম তার নির্বাচনি পরিকল্পনায় সম্পর্কে জানান, ঢাকা-৮ আসনকে বাংলাদেশের সবচেয়ে নারী-বান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও নারীদের নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি স্থাপন, নারীদের জন্য বিশেষ ডে-কেয়ার সিস্টেম চালু, নারীদের জন্য আলাদা মসজিদ নির্মাণ ও বিদ্যমান মসজিদে নামাজের স্থান নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তার ইশতেহারে। 

তিনি আরও জানিয়েছেন, নির্বাচনে জয় লাভ করলে প্রতি মাসে লিগ্যাল অ্যাসেসমেন্ট ওয়ার্কশপ করবেন যাতে মানুষ আইনি অধিকার সম্পর্কে সচেতন হয়। যুবসমাজের নেতৃত্ব বিকাশে থাকবে রাজনৈতিক শিক্ষা কার্যক্রম। এছাড়া, প্রতি তিন মাস অন্তর তিনি সরাসরি জনগণের মুখোমুখি হয়ে ‘টাউন হল মিটিং’ করবেন এবং প্রতিটি সেবাকেন্দ্রে একটি করে কমপ্লেইন্ট বক্স বা অভিযোগ বাক্স রাখা হবে।




আচরণবিধি মানা হলে নির্বাচন প্রক্রিয়া হবে স্বচ্ছ : সিইসি

আচরণবিধি মানা হলে নির্বাচন প্রক্রিয়া হবে স্বচ্ছ : সিইসি

ad300