| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ফিলিপাইনে ফেরি ডুবে নিহত ১৫, নিখোঁজ ২৮

  • প্রকাশের সময় : 26-01-2026 | 12:52 PM
ফিলিপাইনে ফেরি ডুবে নিহত ১৫, নিখোঁজ ২৮
ad728
দক্ষিণ ফিলিপাইনে বাসিলান প্রদেশে ৩৫০ জনের বেশি আরোহী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু এবং জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার দিবাগত মধ্যরাতের পর জাম্বোয়াঙ্গা থেকে দক্ষিণ সুলুর জোলে দ্বীপের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। ফিলিপিন্সের কোস্টগার্ড (পিসিজি) জানিয়েছে, জাম্বোয়াঙ্গা ছেড়ে যাওয়ার প্রায় চার ঘণ্টা পর বিপদ সংকেত জারি করে ফেরিটি। এ সময় যাত্রীবাহী ফেরি এমভি ত্রিশা কেরস্টিন-৩ জাম্বোয়াঙ্গা বন্দর থেকে দক্ষিণের সুলু প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশে যাত্রা করছিল।

ফিলিপাইন কোস্ট গার্ড (পিসিজি) জানিয়েছে, ফেরিটিতে আনুষ্ঠানিকভাবে ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন নাবিক ছিলেন।

দক্ষিণ মিন্ডানাও জেলার কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া জানান, এখন পর্যন্ত ৩১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো অন্তত ২৮ জন নিখোঁজ রয়েছেন, যাদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

তিনি বলেন, এই অভিযানে সাহায্য করার জন্য একটি কোস্টগার্ডের বিমানও আসছে। নৌবাহিনী এবং বিমানবাহিনীও তাদের সাহায্য পাঠিয়েছে।

তবে ফেরিটি কীভাবে ডুবল, তা এখনো স্পষ্ট নয় বলেই জানান কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া। তিনি বলেন, জাম্বোয়াঙ্গা বন্দর ছাড়ার আগে ফেরিটিকে কোস্টগার্ড অনুমোদন দিয়েছিল এবং অতিরিক্ত যাত্রী বহনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হবে।

বাসিলানের গভর্নর মুজিভ হাতামান ঘটনাস্থলের ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায়-ইসাবেলা বন্দরে উদ্ধার হওয়া লোকজনকে নৌকা থেকে নামানো হচ্ছে। কেউ থার্মাল কম্বলে মোড়ানো, আবার কাউকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে।

বাসিলানের জরুরি সেবা কর্মী রোনালিন পেরেজ এএফপিকে জানান, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিপুল সংখ্যক আহতকে সামলানো। তবে এই মুহূর্তে তাদের লোকবলের ঘাটতি রয়েছে বলে জানান তিনি। 

প্রসঙ্গত, ঘন ঘন ঝড়, পুরনো ও অপর্যাপ্তভাবে রক্ষণাবেক্ষণ করা জাহাজ, অতিরিক্ত যাত্রী বহন এবং নিরাপত্তা বিধি ঠিকমতো কার্যকর না হওয়ায় ফিলিপাইনে প্রায়ই এ ধরনের নৌ দুর্ঘটনা ঘটে। এর আগে গত শুক্রবার (২৩ জানুয়ারি) চীনের উদ্দেশে যাত্রার পথে মিন্ডানাও থেকে ছেড়ে যাওয়া সিঙ্গাপুরের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে অন্তত দুজন ফিলিপিনো নাবিক নিহত হন এবং ১৫ জনকে উদ্ধার করা হয়। আরও চারজন তখনো নিখোঁজ ছিলেন।

১৯৮৭ সালের ডিসেম্বরে ফিলিপাইনের মধ্যাঞ্চলে দোনা পাজ নামের একটি ফেরি জ্বালানি বহনকারী ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে ডুবে যায়। ওই দুর্ঘটনায় চার হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হন। যা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ নৌ দুর্ঘটনা হিসেবে পরিচিত।



দেশ কোনদিকে যাবে জনগণ তা ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে: তারেক

দেশ কোনদিকে যাবে জনগণ তা ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে: তারেক

ad300