| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বন্যায় সহায়তা দেওয়ায় ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : 04-12-2025 | 09:22 PM
বন্যায় সহায়তা দেওয়ায় ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
ad728


নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হারিনী আমারাসুরিয়া তার দেশে বিধ্বংসী ঘূর্ণিঝড় ও বন্যায় শত শত লোকের মৃত্যু এবং বিধ্বস্ত হওয়ার পরে ‘সমর্থন এবং সংহতি প্রকাশের’ জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফোন করে আমারাসুরিয়া এ ধন্যবাদ জানান। গত সপ্তাহে শ্রীলঙ্কার  বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ও বন্যায় ব্যাপক ক্ষয় ক্ষতি এবং বহু মানুষের প্রাণহানী ঘটে।
ফোনে তিনি প্রফেসর ইউনূস নিহতদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান। তিনি শ্রীলঙ্কাকে সংকট মোকাবিলায় সহায়তা করার জন্য অতিরিক্ত জরুরি সহায়তা ও দুর্যোগ মোকাবিলা বিশেষজ্ঞ পাঠাতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রফেসর ইউনূস বলেন, যা যা করা দরকার; আমরা তা করতে পারলে খুশি হবে।

চলতি বছরের শুরুতে ব্যাংককে বিমসটেকের বৈঠকের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী আমারাসুরিয়া বলেন, তার সরকার বর্তমানে ভারী বৃষ্টিপাত ও ব্যাপক বন্যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।
আলাপকালে প্রধান উপদেষ্টা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে আগামী মাসগুলোতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, ঢাকা কলম্বোর রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে বলে আশা করে।

এ সময় সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে ১৫৯ জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২০০ মানুষ। দেশটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছে।



আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক: সিইসি

আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক: সিইসি

ad300